NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

বিয়ে ভাঙার পর হতাশায় ওষুধ খেতেন নুসরাত ফারিয়া


খবর   প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

বিয়ে ভাঙার পর হতাশায় ওষুধ খেতেন নুসরাত ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ক্যারিয়ার তার বেশ উজ্জ্বল। উপস্থাপিকা হিসেবে যাত্রা করে সিনেমায় নায়িকা হিসেবে পেয়েছেন আকাশ ছোঁয়া সাফল্য। দুই বাংলাতেই ছড়িয়েছেন গ্ল্যামার ও অভিনয় প্রতিভার মুগ্ধতা। ব্যক্তিগত জীবনেও বেশ গোছালো তিনি।

তবে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি ছিল প্রেমিক রনি রিয়াদ রশিদকে ছেড়ে আসা। দীর্ঘ ১০ বছরের প্রেম ও ২০২০ সালে ধুমধাম করে হওয়া বাগদানের আনন্দ একসময় থেমে যায় বিচ্ছেদের মধ্য দিয়ে।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিয়া জানান, সেই সময়টা সামলে ওঠা তার জন্য ভীষণ কঠিন ছিল। ছোটবেলা থেকে রনিকে জীবনের অবিচ্ছেদ্য অংশ ভেবে আসায় সম্পর্ক ছিন্ন করা ছিল মানসিকভাবে বড় ধাক্কা। ফারিয়ার ভাষায়, ‘মা-বাবা আর রনিকে ঘিরেই ছিল আমার পৃথিবী। রনির সঙ্গে ছাড়াছাড়ির পর কষ্ট পেয়েছিলাম। কারণ ওকে ছাড়া কিছু ভাবতেই পারতাম না।’

বিচ্ছেদের পর মানসিক অবসাদে ভুগে তিন মাস কোনো কাজ করতে পারেননি তিনি। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে, অবসাদ কাটাতে ওষুধ খেতে হয়েছিল। ফারিয়া বলেন, ‘১০ বছর অনেক বড় সময়। এত দিনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে প্রচুর মনের জোর লাগে।’

 

 

 

প্রায় চার বছর পর সাহস করে বিষয়টি প্রকাশ্যে আনলেন এই তারকা। জানালেন, সময়ের সঙ্গে তিনি চেষ্টা করছেন জীবনের নতুন অধ্যায়ে মানিয়ে নিতে।