NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

৩ বিলিয়নের রেকর্ড গড়লেন বিটিএসের আরএম


খবর   প্রকাশিত:  ১১ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

৩ বিলিয়নের রেকর্ড গড়লেন বিটিএসের আরএম

বিটিএসের লিডার আরএমের একক গান এখন স্পটিফাইতে তিন বিলিয়নেরও বেশি স্ট্রিম পার করেছে। এর মাধ্যমে তিনি সুকা ও জে-হোপের সঙ্গে কোরিয়ার একমাত্র পুরুষ র‌্যাপার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন। কোরিয়ান মিউজিক সীনে তার গভীর বাকপটুতা, লিরিক্সের জ্ঞান ও একক ক্যারিয়ারের ধারাবাহিক সাফল্যের কারণে আরএম তার ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন।

২০১৫ সালে নিজের নামের মিক্সটেপ ‘আরএম’ দিয়ে একক যাত্রা শুরু করেন তিনি। এরপর ২০১৮ সালে ‘মোনো’ মিক্সটেপ, ২০২২ সালে স্টুডিও অ্যালবাম ‘ইন্ডিগো’ এবং ২০২৪ সালে ‘রাইট প্লেস, রং পারসন’ নামে দ্বিতীয় স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন।

 

স্পটিফাইয়ের তথ্য অনুসারে, আরএমের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ (ফিচারিং ইউজিন), ‘নেভা প্লে’ (মেগান দ্য স্ট্যালিয়নের সঙ্গে), ‘সিওল’, ‘লস্ট!’, ‘মুনচাইল্ড’, ‘স্টিল লাইফ’ (অ্যান্ডারসন প্যাকের সঙ্গে), ‘কাম ব্যাক টু মি’, ‘উইন্টার ফ্লাওয়ার’ (ইউনহা’র সঙ্গে), ‘টোকিও’ ও ‘ওল্ড টাউন রোড–সিওল টাউন রোড রিমিক্স’ (লিল নাস এক্সের সঙ্গে)।

আরএম শুধু নিজের একক গানেই নয়, বিটিএসের মূল অ্যালবামগুলোর বহু গানে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি বিগহিট মিউজিকের জুনিয়র গ্রুপ টুমোরো এক্স টুগেদারের ‘০এক্স১=লাভসং (আই নো আই লাভ ইউ)’, সুকার ‘ডি-ডে’, ‘লাইফ গোস অন’ ও ‘স্ট্রেঞ্জ’, জিনের ‘অ্যাবিস’, জিমিনের ‘ক্রিসমাস লাভ’, ‘ফেস অফ’, ‘লাইক ক্রেজি’ ও ‘প্রমিস’, ভির ‘উইন্টার বেয়ার’, জঙ্গকুকের সঙ্গে ‘আই নো’ এবং র‍্যাপলাইনের ‘দ্যাং’ গানেও তার অবদান রয়েছে।

 

 

 

এই তিন বিলিয়ন স্ট্রিমিং অর্জনের মাধ্যমে আরএম কোরিয়ার সংগীত জগতে এক বিশেষ মাইলফলক স্পর্শ করেছেন। এটি তার ভক্তদের মাঝে এক অনন্য উৎসাহ সৃষ্টি করেছেন।