NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

কমছে ‘সাইয়ারা’ ঝড়, ৩ সপ্তাহে কত আয় করেছে সিনেমাটি


খবর   প্রকাশিত:  ০৯ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

কমছে ‘সাইয়ারা’ ঝড়, ৩ সপ্তাহে কত আয় করেছে সিনেমাটি

‘সাইয়ারা’ সিনেমাটি ১৮ জুলাই মুক্তি পেয়েছে। যশ রাজ ফিল্মস নির্মিত সিনেমাটি বক্স অফিসে তুমুল ব্যবসা করছে। মুক্তির পর থেকেই এটি দর্শকদের মাঝে ঝড় তুলেছে। সিনেমাটি মুক্তির ২১ দিন পেরিয়েছে। কিন্তু এবার আসতে আসতে কমছে এর দৈনিক আয়। প্রকাশ্যে এসেছে ‘সাইয়ারা’র বৃহস্পতিবারের (৭ আগস্ট) বক্স অফিস সংগ্রহের তথ্য।

‘সাইয়ারা’ ৪৫ কোটি টাকা বাজেটে তৈরি করা হয়েছিল। যা এখন পর্যন্ত যা আয় করেছে তাতে ব্যয়ের পরিমাণকে অনেক আগেই ছাপিয়ে গেছে। ‘সাইয়ারা’ প্রথম দিনেই ২১ কোটি রুপি আয় করেছিল। তবে বিনোদন বাণিজ্যের তথ্যদাতা ওয়েব সাইট ‘স্যাকনিল্ক’র প্রাথমিক প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার ২১তম দিনে ‘সাইয়ারা’ ১.৮৫ কোটি রুপি আয় করে। তবে এটাই চূড়ান্ত পরিসংখ্যান নয়। এখন পর্যন্ত এর মোট আয় ৩০৮.৪৫ কোটি রুপিতে পৌঁছেছে।

 

পাশাপাশি অজয় দেবগণের ‘সন অফ সর্দার ২’ এবং সিদ্ধার্থ চতুর্বেদীর ‘ধড়ক ২’ এক সঙ্গে বক্স অফিসে মুক্তি পেয়ে ছিল। অজয় দেবগন ছাড়াও ‘সন অফ সর্দার ২’ সিনেমায় মূল চরিত্রে রয়েছেন রবি কিষাণ এবং মৃণাল পান্ডে। বুধবার ষষ্ঠ দিনে সিনেমাটির বক্স অফিসে ১.৬৪ কোটি রুপি আয় করে। ‘স্যাকনিল্ক’র প্রাথমিক প্রতিবেদন জানাচ্ছে, বৃহস্পতিবার ‘সন অফ সর্দার ২’ সপ্তম দিনে ১.৪০ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে। ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় ৩২ কোটি ৮৯ লাখ রুপি।

 

 

 

অন্যদিকে সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি দিমির সিনেমা ‘ধড়ক ২’ বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। ‘খড়ক ২’ প্রথম দিনে ৩ কোটি ৭৫ লাখ রুপি আয় দিয়ে শুরু করেছিল। বুধবার ‘ধড়ক’ ১ দশমিক শূন্য ৪ কোটি রুপি আয় করে। ‘স্যাকনিল্ক’র প্রাথমিক প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার 'ধড়ক ২' এখন পর্যন্ত সপ্তম দিনে ১ কোটি রুপি আয় করেছে। ‘ধড়ক-২’ এখন পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ১৬ কোটি ৪৪ লাখ রুপি আয় করেছে। ফলে আয়ের দিক থেকে ‘সন অফ সর্দার ২’ ‘ধড়ক-২’ সিনমো থেকে যে বেশ কিছুটা এগিয়ে রয়েছে তা মোটেই বাড়িয়ে বলা হবে না।