NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

দেশে নির্মিত ইংরেজি সিনেমা ‘ডট’র মুক্তির অনুমতি


খবর   প্রকাশিত:  ০৯ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

দেশে নির্মিত ইংরেজি সিনেমা ‘ডট’র মুক্তির অনুমতি

নারীসংগ্রামের কঠিন বাস্তবতা ও জীবনবোধে ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে বাংলাদেশি সিনেমা ‘ডট’। সম্প্রতি এটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির ছাড়পত্র পেয়েছে।

সিনেমাটি পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাঁকন। প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানান, শিগগির ঘোষণা করা হবে মুক্তির তারিখ।

 

দেশে নির্মিত ইংরেজি সিনেমা ‘ডট’র মুক্তির অনুমতি

সিনেমাটি সম্পর্কে নির্মাতা বলেন, ‘নারীসংগ্রামের কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমি তুলে ধরা হয়েছে এই সিনেমায়। চলচ্চিত্রটি মুক্তির অনুমতি পেয়েছে। এবার দর্শকের দেখার পালা। শিগগির দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।’

 

প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানান, সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা চলচ্চিত্রটি দেখে প্রশংসা করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলেই বেশ আনন্দিত এবং এটি মুক্তি নিয়ে পুরো টিম কাজ করছে। শিগগিরই চলচ্চিত্রটি দেশ-বিদেশের দর্শকরা নানারকম মাধ্যমে উপভোগ করতে পারবেন বলে আশা করছি।

দেশে নির্মিত ইংরেজি সিনেমা ‘ডট’র মুক্তির অনুমতি

 

 

 

২ ঘণ্টা ৮ মিনিট দৈর্ঘ্যের ‘ডট’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, মিষ্টি আক্তার, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, মাসুদ, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার প্রমুখ।