NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

ব্যক্তিগত মূল্য দিতেও প্রস্তুত: ট্রাম্পের শুল্কের জবাবে মোদীর বার্তা


খবর   প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২৫, ০৯:০৮ এএম

ব্যক্তিগত মূল্য দিতেও প্রস্তুত: ট্রাম্পের শুল্কের জবাবে মোদীর বার্তা

ভারতের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে তা মোট ৫০ শতাংশে উন্নীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তের জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের কৃষক, মৎস্যজীবী ও পশুপালকদের স্বার্থে প্রয়োজন হলে তিনি ‘ব্যক্তিগত মূল্য’ দিতেও প্রস্তুত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মোদী বলেন, কৃষকের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনো কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না। আমি জানি এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হতে পারে, তবুও আমি প্রস্তুত।

 

তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তার উত্তরাধিকারকে সামনে রেখে এখন সময় পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার—এটাই হবে কৃষি বিজ্ঞানীদের আগামী লক্ষ্য।

 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানির একটি উল্লেখযোগ্য অংশ হলো কৃষিপণ্য। ট্রাম্পের ঘোষিত নতুন শুল্কের ফলে এই খাতটি ভয়ংকর চাপে পড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে চাল, মসলা, ফলমূল, মাছ ও অন্যান্য কৃষিজাত পণ্যে ভারতীয় রপ্তানিকারকদের জন্য যুক্তরাষ্ট্রের বাজার অনেকটাই কঠিন হয়ে পড়বে।

‘অন্যায্য, অযৌক্তিক, অগ্রহণযোগ্য’: ভারত

রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখায় ভারতকে শাস্তি দিতে ট্রাম্প এই শুল্ক আরোপ করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমাদের জ্বালানি আমদানি বাজার নির্ভর এবং ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে করা হয়। একই কাজ অনেক দেশ করলেও শুধু ভারতকে লক্ষ্য করে এই শুল্ক আরোপ করা অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।

 

 

 

ভারত জানিয়ে দিয়েছে, তারা জাতীয় স্বার্থরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।