NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

গাজায় ত্রাণের ট্রাক উল্টে কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত


খবর   প্রকাশিত:  ০৭ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

গাজায় ত্রাণের ট্রাক উল্টে কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত

গাজার মধ্যাঞ্চলে ত্রাণবাহী একটি ট্রাক উল্টে কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস।

বুধবার (৬ আগস্ট) খাবার ও মৌলিক প্রয়োজনীয় সামগ্রীর সন্ধানে শত শত ফিলিস্তিনি একটি ত্রাণের ট্রাক ঘিরে দাঁড়িয়ে থাকার সময় এই দুর্ঘটনা ঘটে।

 

গাজার স্থানীয় কর্মকর্তাদের বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ইসরায়েলি বাহিনী ত্রাণের ট্রাকটিকে একটি ‘ঝুঁকিপূর্ণ রাস্তা’ দিয়ে পাঠালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং আশপাশে জড়ো হওয়া জনতার ওপর পড়ে।

 

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ত্রাণের জন্য অপেক্ষমাণ শত শত বেসামরিক মানুষের মাঝখানে ট্রাকটি উল্টে পড়ে। এতে ২০ জন নিহত হয়েছেন এবং বহু আহত হয়েছেন।

গাজা সরকারের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ইচ্ছা করে ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে এবং চালকদের এমন রাস্তায় যেতে বাধ্য করছে যেখানে ক্ষুধার্ত জনতা ভিড় করে থাকে। ফলে মানুষজন অনেক সময় ট্রাকের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এই ধরনের ভয়াবহ ঘটনা ঘটে।

খাদ্য সংকট ও অপুষ্টিতে মৃত্যুর সংখ্যা বাড়ছে

মানবিক সংস্থাগুলো এরই মধ্যে গাজায় দুর্ভিক্ষ ও মহামারির আশঙ্কার কথা জানিয়েছে। তীব্র খাদ্য সংকটের কারণে শুধু বুধবারই অপুষ্টিতে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ১৮৮ জন ক্ষুধা ও অপুষ্টির কারণে মারা গেছেন। নিহত মধ্যে ৯৪ জনই শিশু।

প্রয়োজন ৬০০ ট্রাক, আসছে মাত্র ৯৫টি

জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজার মানুষের ন্যূনতম প্রয়োজন মেটাতে প্রতিদিন ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের দরকার। অথচ সোমবার মাত্র ৯৫টি ট্রাক প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল।

অন্যদিকে, গত মে মাসে জিএইচএফ নামে বিতর্কিত সংস্থা ত্রাণ বিতরণ শুরু করার পর থেকেই এসব স্থানে উপস্থিত ফিলিস্তিনিদের ওপর নিয়মিত গুলি চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে।

 

গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা

ত্রাণ ট্রাক দুর্ঘটনার দিনই গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আরও ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

 

 

 

গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত ৬১ হাজার ১৫৮ জন নিহত এবং ১ লাখ ৫১ হাজার ৪৪২ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও কয়েক হাজার মানুষ, যাদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই ধরে নেওয়া হচ্ছে।

সূত্র: আল-জাজিরা