NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

নিউইয়র্কে মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১১ এর মেম্বার মনোনীত


খবর   প্রকাশিত:  ০১ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

নিউইয়র্কে মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১১ এর মেম্বার মনোনীত

নিউইয়র্কে আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশান ইনকের সভাপতি মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১১ এর মেম্বার মনোনীত হয়েছেন। অতি সম্প্রতি বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন এক চিঠিতে আব্দুস শহীপষর এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়োগ ২০২৭ এর ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।
বাংলাদেশী-আমেরিকান আব্দুস শহীদ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, কমিউনিটি বোর্ড মেম্বার পদটি অবৈতনিক। কমিউনিটি বোর্ড সিটির জনসাধারণের পরিষেবার সবচেয়ে স্থানীয় এবং গুরুত্বপূর্ণ রূপ। স্থানীয় সিটি কাউন্সিল মেম্বার, এসেম্বলিম্যান, স্টেট সিনেটরদের সুপারিশক্রমে বরো প্রেসিডেন্ট দুই বছরের জন্য কমিউনিটি বোর্ড মেম্বারদের মনোনয়ন দেন এবং প্রতি দুই বছর অন্তর তিনি তা নবায়ন করেন।
আব্দুস শহীদ জানান, তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর একজন সক্রিয় মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবদান রেখেছেন বোর্ডের নানা কার্যক্রমে। তিনি জানান, স্থানীয় আইনশৃংখলা, নির্বাচিত প্রতিনিধির পরামর্শ, ভূমি ব্যবহারসহ জনকল্যাণমূলক বহু সিদ্ধান্ত কমিউনিটি বোর্ডে গ্রহণ করা হয়। বোর্ড সভায় আইন শৃংখলা, উন্নয়ন এবং স্বল্প আয়ের বাসিন্দাদের চাকুরী ও বাসস্থান সম্পর্কিত তথ্য সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। কমিউনিটির উন্নয়নে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বোর্ডে।
কমিউনিটি এক্টিভিস্ট আব্দুস শহীদ জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্রঙ্কসে বসবাস করছেন। নিউইয়র্কে মূলধারাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে দায়িত্ব পালনকারী আব্দুস শহীদের দেশের বাড়ি সিলেটের সুনামগঞ্জে।