NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষনা : বাংলাদেশীদের ভিসা নিয়ে কড়া বার্তা


খবর   প্রকাশিত:  ৩১ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষনা : বাংলাদেশীদের ভিসা নিয়ে কড়া বার্তা

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যদি কোনো বাংলাদেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, তাহলে তার ফল গুরুতর হতে পারে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর আসতে পারে স্থায়ী নিষেধাজ্ঞাও। মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

 

 

 


দূতাবাস তাদের পোস্টে স্পষ্ট করে বলেছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করলে আবেদনকারী ভবিষ্যতে সেখানে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন। কনস্যুলার কর্মকর্তারা ভিসা আবেদনকারীদের অভিবাসনের সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে অবগত থাকেন এবং পূর্ববর্তী যেকোনো নিয়ম ভঙ্গের তথ্য তাদের কাছে থাকে। তাই 'ভুলবশত' এমন কিছু করার কোনো সুযোগ নেই—ভিসার সব শর্ত ঠিকঠাকভাবে মেনে চলা আবেদনকারীরই দায়িত্ব।

 


এর আগে গত ২১ জুলাই মার্কিন দূতাবাস জানিয়েছিল, যদি ভিসা আবেদনে কোনো জাল নথি পাওয়া যায় অথবা আবেদনকারী সম্পর্কে নিরাপত্তার জন্য সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়, তাহলে দ্রুত যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে তা জানানো হয়। তাদের মূল উদ্দেশ্য দেশের নিরাপত্তা নিশ্চিত করা।

 

 


গত শুক্রবার (১৮ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস আরও কঠোর বার্তা দিয়েছিল। তারা বলেছিল, ভিসা আবেদনে তথ্য লুকিয়ে রাখা বা ভুয়া কাগজপত্র জমা দেওয়া গুরুতর অপরাধ। এর জন্য আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মতো শাস্তি এবং ফৌজদারি মামলাও হতে পারে।