NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা


খবর   প্রকাশিত:  ৩০ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা

দুই বাংলায় সমানভাবে কাজ করে চলছেন জয়া আহসান। গত ১৮ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘ডিয়ার মা’। এই সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া।

মুক্তির পর থেকে ভক্তদের দারুণ প্রশংসা পাচ্ছে ছবিটি। এরই ধারাবাহিকতায় এবার উত্তর আমেরিকায় মুক্তি পেতে যাচ্ছে ‘ডিয়ার মা’। আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের ১৬টির বেশি শহরে একযোগে মুক্তি পাবে ছবিটি। প্রেক্ষাগৃহের তালিকা প্রকাশ করে জয়া জানান, এর আগে টালিগঞ্জের কোনো ছবি উত্তর আমেরিকায় এত বেশি হলে মুক্তি পায়নি।

 

১৮ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘ডিয়ার মা’। ছবির নাম ভূমিকায় আছেন বাংলাদেশের জয়া আহসান। মুক্তির পর থেকে দারুণ প্রশংসা পাচ্ছে ছবিটি। এরই ধারাবাহিকতায় এবার উত্তর আমেরিকায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

‘ডিয়ার মা’ ছবিতে জয়ার সঙ্গে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায় প্রমুখ।

 

 

 

এদিকে এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া বাংলাদেশের দুই ছবি ‘তাণ্ডব’ আর ‘উৎসব’ দিয়ে এখনো আলোচনায় জয়া আহসান। এরমধ্যে নতুন করে এই অভিনেত্রী খবরের শিরোনামে এলেন ভিন্ন চর্চায়।