NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

শুল্ক কার্যকরের সময়সীমা আর বাড়াবে না যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২৮ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

শুল্ক কার্যকরের সময়সীমা আর বাড়াবে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ১ আগস্টের মধ্যে শুল্ক আরোপের সিদ্ধান্তে অটল ও কোনো অতিরিক্ত সময় বা গ্রেস পিরিয়ড দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক।

রোববার (২৭ জুলাই) ‘ফক্স নিউজ সানডে’-তে দেওয়া এক সাক্ষাৎকারে লাটনিক বলেন, আর কোনো বর্ধিত সময় নয়, কোনো ছাড় নয়। ১ আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে। কাস্টমস অর্থ সংগ্রহ শুরু করবে, এবং আমরা এগিয়ে যাবো।

 

তিনি বলেন, এই শুল্ক কার্যকর হওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার সুযোগ রাখতে আগ্রহী।

ইউরোপীয়দের বিষয়ে লাটনিক বলেন, তারা চায় একটা চুক্তি হোক, তবে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনিই এই আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। আমরা আলোচনার মঞ্চ প্রস্তুত করেছি।

 

এ পর্যন্ত পাঁচটি দেশ মার্কিন প্রশাসনের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে। এই দেশগুলো হলো
যুক্তরাজ্য, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও জাপান।

এই দেশগুলোর ক্ষেত্রে যে শুল্ক আরোপ হয়েছে, তা বেশিরভাগ দেশের জন্য এপ্রিল থেকে প্রযোজ্য ১০ শতাংশ হার থেকেও বেশি।

তবে এগুলো ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত কঠোর শুল্ক হারের চেয়ে অনেক কম, যা কোনো চুক্তি না হলে কার্যকর হতো।

 

এই শুল্ক কার্যক্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্র বৈশ্বিক মুক্ত বাণিজ্য ব্যবস্থাকে নতুন করে গঠন করতে চায় এবং যেসব দেশ অন্যায্য বাণিজ্য চর্চায় যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চায়।