NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

ছবির ক্যাপশনে ‘এমনি’ পোস্টের রহস্য জানালেন দেব


খবর   প্রকাশিত:  ২৭ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ছবির ক্যাপশনে ‘এমনি’ পোস্টের রহস্য জানালেন দেব

কাজের খবরের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ওপার বাংলার অভিনেতা দেব। তবে বেশিরভাগ সময়ই নিজের ছবি একটা বিশেষ ক্যাপশন দিতে দেখা যায় তাকে। আর তা হলো ‘এমনি’। তা নিয়ে মাঝে মাঝে ট্রলিংয়ের শিকার হয়েছেন তিনি, পাশাপাশি মিম তো রয়েছেই।

 

 

এই তো কিছু দিন আগে রঘু ডাকাতের শুটিং শেষ করে যখন দাড়ি গোঁফ কামিয়ে তার নতুন লুকের ছবি সবার সামনে এনেছিলেন, তখন ওই একই ক্যাপশন দিয়েছিলেন দেব। এরপর মুহূর্তেই একটি ভিডিও ভাইরাল হয়ে যায়।

সেই ভিডিওতে দেখা যায় দেবের বেশ কয়েকটি পোস্টের স্ক্রিনশট। প্রত্যেকটি ছবির ক্যাপশনেই লেখা রয়েছে ‘এমনি’।

তারপর সামনে আসে ‘চ্যালেঞ্জ’ সিনেমার একটি ছোট্ট দৃশ্য। সেখানে দেবের বিপরীতে অভিনয় করেছিলেন দেবের প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 

 

May be an image of 1 person, suit, wingtip shoes and eyewear

‘চ্যালেঞ্জ’ ছবির ওই ছোট্ট ক্লিপিংটিতে দেখা যায়, দেবের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন শুভশ্রী। দেব যখন শুভশ্রীকে জিজ্ঞাসা করছেন, তিনি কেন বন্ধুত্ব করতে চান? উত্তরে নায়িকা বলেন ‘এমনি’।

অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় যে শুভশ্রীর জন্যই নাকি দেব ‘এমনি’ কথাটা ক্যাপশনে ব্যবহার করেন।

 

এবার সেই ভিডিও প্রসঙ্গে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেন দেব। নায়ককে ভাইরাল হওয়া সেই ভিডিওটি দেখানো হলে তিনি হেসে দেন। তারপর শুভশ্রীর নাম উল্লেখ না করে বরং রুক্মিণীর কথা উল্লেখ করে দেব বলেন, ‘রুক্মিণী ইংরেজিটা খুব ভালো লেখে। যখনই দেখি কোনো পোস্ট করে লম্বা লম্বা পদ্য লেখে।

বাকিদেরও দেখি অনেক কিছু লেখে। আমি ভাবলাম এত লম্বা লম্বা লেখে মানুষ পড়ে কী করে? আমার একটা ছবি পোস্ট করার ছিল একদিন। তো আমি গুগল খুলে লিখলাম এটা আমি লিখতে চাই, তখন দেখি গুগল একটা লম্বা কবিতা দেখালো। সেটা দেখে মনে হলো, আমার সঙ্গে যাচ্ছে না। আমার চরিত্রের সঙ্গে যাচ্ছে না। তখন রুক্মিণী পাশেই ছিল। ওর সঙ্গে কথা হয়। ও জানতে চায় কী লিখতে চাও। আমি বলি ‘এমনি’ লিখতে চাই। তখন রুক্মিণী বলে, ‘তাই, তাহলে লিখে দাও।’ আমি বলি, ‘এমনি লিখে দেব?’ রুক্মিণী বলেন, ‘হ্যাঁ তাতে কী আছে?’ এই ভাবেই ‘এমনি’ কথাটা লেখা শুরু করি।’

 

দেব আরো বলেন, ‘সব সময় কী এত চিন্তা ভাবনা করা যায় নাকি। এটা আমি কেন পোস্ট করছি। আমি এমনি পোস্ট করছি। দ্বিতীয়বারও একই কথা মাথায় এসেছে এত কে লিখবে। এত মাথাব্যাথা কীসের? ছবি পিছনে আকাশ না কী আছে, সেটা নিয়ে কবিতা খুঁজতে যাব, কে লিখবে এত। ‘এমনি’ দিয়েই দিয়ে দেব। তারপর আসতে আসতে ওটাই লিখতে শুরু করলাম। এবার সমস্যাটা শুরু হলো যখন আমি ‘এমনি’ লিখছি না। তখন সবাই বলতে শুরু করল ‘এমনি’ কোথায়, ‘এমনি’ কোথায়? তারপর থেকে আবার লিখতে শুরু করলাম। আমি ভাবিনি ‘এমনি’ এত হিট হবে। এমনিটা এমনি ভাবেই এসেছে।’