NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

ধুন্ধুমার অ্যাকশনে জমে উঠল ‘ওয়ার ২’-এর ট্রেলার


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

ধুন্ধুমার অ্যাকশনে জমে উঠল ‘ওয়ার ২’-এর ট্রেলার

অন্তর্জালে উন্মুক্ত হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ওয়ার ২’ এর ট্রেলার। মুক্তির পর যেন অন্তর্জালে শোরগোল ফেলে দিয়েছে হৃত্বিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানির এ সিনেমার ফার্স্ট লুক। 

ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্ধর্ষ অ্যাকশনে মাতিয়ে রাখলেন হৃত্বিক  রোশন। তবে আড়াই মিনিটের ঝলকে সব থেকে বেশি নজর কেড়েছে হৃত্বিক-কিয়ারার অ্যাকশন সিকোয়েন্স।

পাশাপাশি জুটির রোম্যান্সের ঝলকও দেখা গেল ট্রেলারে। 

 

কখনো অস্ত্র হাতে একের পর এক শত্রুকে প্রতিহত করছেন হৃত্বিক, আবার কখনো বা যুদ্ধে ক্ষতবিক্ষত রক্তাক্ত চেহারায় তাক লাগালেন। কখনো আবার নেকড়ের সঙ্গে হেঁটে আসছেন এক্কেবারে নায়কোচিত ভঙ্গিমায়।

এই সিনেমার হাত ধরেই প্রথমবার অ্যাকশন লুকে ধরা দেবেন কিয়ারা।

ছবিতে হৃত্বিকের সঙ্গে একেবারে অ্যাকশন প্যাকড অবতারে ধরা দিলেন দক্ষিণী তারকা।

 

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘ওয়ার ২’ আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল, তেলেগু ভাষাতে মুক্তি পাবে।