NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

এবার এয়ার ইন্ডিয়ার প্লেনে আগুন


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

এবার এয়ার ইন্ডিয়ার প্লেনে আগুন

হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ‘অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট’(এপিইউ)-এ আগুন লাগে। তবে এ সময় সব যাত্রী ও কর্মীরা নিরাপদে প্লেন থেকে নেমে আসেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

আগুন শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এপিইউ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। তবে এতে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেটিকে এখন তদন্তের জন্য গ্রাউন্ড করা হয়েছে।

দিল্লির এই ঘটনাটি এয়ার ইন্ডিয়ার জন্য সাম্প্রতিক একাধিক নিরাপত্তা উদ্বেগের মধ্যে সর্বশেষ। গত ছয় মাসে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে।

 

গত ৪৮ ঘণ্টায় এয়ার ইন্ডিয়া দুটি দুর্ঘটনার কবলে পড়ে। যেমন কোচি-মুম্বাইগামী একটি ফ্লাইট অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে যায়। এতে বিমানের ইঞ্জিন কভার এবং রানওয়ের ক্ষতি হয়।

এর আগে গত মাসেও হংকং ফেরত একটি বিমানে কারিগরি ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে হয়।

এর আগে জুন মাসে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি লন্ডনগামী প্লেন বিধ্বস্ত হয়। এতে মোট ২৭৪ জন নিহত হন।