NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

ফিলিপাইনে ভয়াবহ বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে


খবর   প্রকাশিত:  ২২ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ফিলিপাইনে ভয়াবহ বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে

ফিলিপাইনে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত দুজন নিখোঁজ রয়েছে। এছাড়া কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ফিলিপাইনের রাজধানীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। খবর এএফপির।

এক রাতের বৃষ্টিতে মারিকিনা নদীর তীর ভেঙে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়। এরপরেই রাজধানী ম্যানিলা এবং আশেপাশের প্রদেশগুলোতে স্কুল এবং সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।

 

নদীর তীরে বসবাসকারী ২৩ হাজারের বেশি মানুষকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মেট্রোপলিটন এলাকার কুইজন এবং ক্যালোকান শহর থেকে আরও ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

সাধারণত এই মানুষগুলো নিচু এলাকার বাসিন্দা। মারিকিনা উদ্ধার অফিসের উইলমার ট্যান জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে নদীর উচ্চতা ১৮ মিটারে (৫৯ ফুট) পৌঁছেছে।

 

জরুরি অপারেশন সেন্টারের সহকারী তত্ত্বাবধায়ক জন পল নিয়েটস বলেন, ক্যালুকানে একটি সেতু পার হওয়ার চেষ্টা করার সময় একজন বয়স্ক মহিলা এবং তার গাড়িচালক খালের পানিতে ভেসে গেছেন।

গতরাতে তাদের গাড়িটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। গাড়িটির জানালা ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে, তারা হয়তো গাড়ি থেকে বের হতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে হাজার হাজার মানুষ এখনো তাদের বাড়ি-ঘরে ফিরে যেতে পারেনি।