NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

ট্রেনে উপচে পড়া ভিড় কমাতে যে পদক্ষেপ নিচ্ছে মুম্বাই


খবর   প্রকাশিত:  ২১ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ট্রেনে উপচে পড়া ভিড় কমাতে যে পদক্ষেপ নিচ্ছে মুম্বাই

মুম্বাইয়ের প্রাণ বলে পরিচিত লোকাল ট্রেনের অতিরিক্ত ভিড় কমাতে মহারাষ্ট্র সরকার এক উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে। এর মূল উদ্দেশ্য হলো পিক আওয়ার বা ব্যস্ত সময়ের চাপ কমানো এবং সরকারি-বেসরকারিখাতে ধাপে ধাপে অফিস টাইম চালু করা। অর্থাৎ অফিস টাইম আলাদা আলাদা করা।

পরিবহনমন্ত্রী প্রতাপ সারনাইক জানিয়েছেন, এই টাস্কফোর্সে থাকবেন পরিবহন দপ্তর, ভারতীয় রেলওয়ে এবং বড় বড় কর্পোরেট সংস্থার প্রতিনিধিরা। তারা যৌথভাবে বিভিন্ন কোম্পানির সঙ্গে আলোচনা করবেন যেন সকাল ৮টা থেকে বিকেল ৪টা বা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টায় অফিস সময় চালু করা যায়। যা সাধারণ ৯টা-৫টায় চালু রয়েছে।

মুম্বাইয়ের উপনগর রেল নেটওয়ার্কে প্রতিদিন প্রায় ৮০ লাখ যাত্রী যাতায়াত করেন। সবচেয়ে বেশি ভিড় হয় সকাল ৮টা থেকে ১১টা এবং সন্ধ্যা ৫টা থেকে ৮টার মধ্যে।

 

সরকারি তথ্য অনুযায়ী, এই ধাপে ধাপে অফিস টাইম চালুর ফলে কেবল ট্রেন নয়, সড়কপথেও ভিড় কমবে, কারণ রাস্তায় একসঙ্গে অফিস টাইমে গাড়ির চাপ অনেকটা হ্রাস পাবে।

এই উদ্যোগ মুম্বাইয়ের জন্য আরও সহনশীল ও যাত্রী-বান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন কর্মকর্তারা। সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগেই সম্ভব এই চ্যালেঞ্জ মোকাবিলা করা।