NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ওবামা দম্পতি


খবর   প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ওবামা দম্পতি

সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার মধ্যে বিচ্ছেদের গুঞ্জন ওঠে। এত দিন এ বিষয়ে চুপ থাকলেও এবার মুখ খুলেছেন। বারাক ওবামা বলেছেন, কিছু সময়ের জন্য তাদের সম্পর্কে ‘টাচ অ্যান্ড গো’ ছিল। তবে স্ত্রী মিশেল ওবামা স্পষ্ট করে বলেছেন, আমার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির কথা কখনো ভাবিনি। এক পডকাস্টে অংশ নিয়ে তারা এ কথা বলেন।

হাসতে হাসতে বারাক বলেন, সে আমাকে ফেরত এনেছে! এবং যোগ করেন, হ্যাঁ, কিছুটা সময় কঠিন ছিল।

 

মিশেল ওবামা জোরালোভাবে বিচ্ছেদের গুজব অস্বীকার করে বলেন, আমাদের বিবাহিত জীবনের একটাও মুহূর্ত আসেনি যখন আমি ভেবেছি আমার স্বামীকে ছেড়ে দেবো। আমাদের জীবনে খুব কঠিন সময়ও গেছে, আবার অনেক মজার সময় ও অনেক দুঃসাহসিক অভিজ্ঞতাও হয়েছে।

 

এই গুজবগুলো আরও জোরালো হয় যখন মিশেল ওবামা একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন, যেমন ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান এবং সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্য।

মিশেলের ভাই ক্রেইগ রবিনসন (পডকাস্টের সহ-উপস্থাপক) বলেন, তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগছে।

উত্তরে মিশেল বলেন, হ্যাঁ, কারণ আমরা একসঙ্গে না থাকলেই মানুষ ভাবে আমরা ডিভোর্স করে ফেলেছি।

 

১৯৯২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বারাক ও মিশেল ওবামা। তাদের দুই কন্যা মালিয়া এবং সাশা।

সম্প্রতি মিশেল বলেন, আমরা এখন ষাটের ঘরে। সবাই চায় আমরা যেন প্রতি মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করি। কিন্তু আমরা সেটা করি না বলে আমাদের বিয়ে ভেঙে যাচ্ছে– এ ধরনের গুজব ছড়ায়।

হাস্যরস করে তিনি আরও বলেন, আমি খুশি যে বারাকের সঙ্গে আমার কোনো ছেলে হয়নি। কারণ সে আরেকটা ‘বারাক’ হয়ে যেতো।

 

এভাবেই প্রথমবারের মতো গুজবের জবাব দিয়ে ওবামা দম্পতি তাদের সম্পর্কের দৃঢ়তা আবারও প্রমাণ করলেন।