NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ


খবর   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলি বিমান হামলার পর যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (১৬ জুলাই) এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই ধরনের সহিংসতা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে ব্যাহত করছে।

রুবিও বলেন, আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলছি—এই ইস্যুতে জড়িত সব পক্ষের সঙ্গেই আলোচনা চলছে। আমরা আশা করি এর দ্রুত সমাধান হবে, তবে আমরা খুবই উদ্বিগ্ন।

 

পরে এক বিবৃতিতে রুবিও সিরিয়ার দক্ষিণাঞ্চলের দ্রুজ-অধ্যুষিত সুয়েইদা শহরে সংঘর্ষের বিষয়টি তুলে ধরেন, যেটিকে কেন্দ্র করেই ইসরায়েল সামরিক অভিযান চালিয়েছে বলে দাবি করেছে।

 

তিনি বলেন, দক্ষিণ সিরিয়ায় চলমান সহিংসতা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। এটি সেখানে শান্তিপূর্ণ এবং স্থিতিশীল পরিবেশ গঠনের চেষ্টার জন্য সরাসরি হুমকি।

রুবিও জানান, যুক্তরাষ্ট্র সিরিয়া ও ইসরায়েল উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত এবং নিবিড় যোগাযোগ রাখছে এই পরিস্থিতি নিয়ে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন, বিশেষত গাজা ও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময়। তবে সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে এখন বেশি মনোযোগ দিচ্ছেন ট্রাম্প।