NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

ছেলে নাকি মেয়ের মা হলেন কিয়ারা


খবর   প্রকাশিত:  ১৬ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ছেলে নাকি মেয়ের মা হলেন কিয়ারা

মা হয়েছেন বলিউড তারকা কিয়ারা আদভানি। অনুরাগীরা জানতে ব্যাকুল, ছেলে নাকি মেয়ের মা হলেন অভিনেত্রী! গতকাল মঙ্গলবার রাতে ভারতের মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। পরিবারের ঘনিষ্ঠ সূত্র স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, স্বাভাবিক ডেলিভারির পর মা-মেয়ে দুজনই ভালো আছেন। যদিও কিয়ারা বা তার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

সিদ্ধার্থ ও কিয়ারার মন দেওয়া-নেওয়া শুরু হয় ‘শেরশাহ’ ছবির শুটিং সেটে। ২০২১ সালে মুক্তি পাওয়া এই ছবিতে এই জুটিকে লুভে নেন দর্শক। ছবির সাফল্যে ধীরে ধীরে গাঢ় হতে থাকে তাদের সম্পর্ক। দীর্ঘদিন চুপিচুপি প্রেম করার পর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন তারা। ভারতের রাজস্থানের জয়সালমিরে তাদের বিয়ের আয়োজন ছিল সিনেমার চেয়েও বর্ণাঢ্য।

 

বিয়ের এক বছরের মাথায় অন্তসত্ত্বা হওয়ার খবর কিয়ারা। চলতি বছরের জানুয়ারি মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবিসহ ‘নতুন সদস্য আসছে’ এমন একটি পোস্ট দিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। তার পর থেকেই অনুরাগীদের অপেক্ষা, ছেলে, নাকি মেয়ে হবে ওদের!

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন কিয়ারা। মাতৃত্বকালীন সময়টা পরিবারের সঙ্গে কাটিয়েছেন অভিনেত্রী। তবে মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে দেখা গেছে তার উচ্ছলতা, অন্তসত্ত্বাকালীন সময়কে উদযাপনের ছবি। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের লালগালিচা পেরিয়ে হাজির হয়েছিলেন অনুষ্ঠানগুলোতে। গর্ভাবস্থায় তার পোশাক ও ফ্যাশন নজর কেড়েছে সবার।

 

 

 

কিয়ারা-সিদ্ধার্থের মা-বাবা হওয়ার খবরে তাদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের স্বজনরা। শুভেচ্ছাবার্তায় ছেয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম। কিয়ারার ঘনিষ্ঠ বন্ধু আলিয়া ভাট থেকে করণ জোহর, বরুণ ধাওয়ান, ক্যাটরিনা কাইফদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন নতুন মা-বাবাকে। তাদের জীবনের নতুন অধ্যায় যেন আনন্দে ভরে থাকে এমনটাই প্রার্থনা অনুরাগীদেরও।