NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

চেক প্রজাতন্ত্রে পুরস্কৃত বাংলাদেশের ‘বালুর নগরীতে’


খবর   প্রকাশিত:  ১৫ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

চেক প্রজাতন্ত্রে পুরস্কৃত বাংলাদেশের ‘বালুর নগরীতে’

ইউরোপের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব কার্লোভি ভেরি। সেখান থেকে এবার সুখবর দিলেন বাংলাদেশের পরিচালক মেহেদী হাসান। তার ‘বালুর নগরীতে’ সিনেমাটি প্রক্সিমা প্রতিযোগিতা শাখায় ‘গ্র্যান্ড প্রিক্স’ পুরস্কার পেয়েছে।

পুরস্কারের অর্থ মূল্য ১৫ হাজার ডলার। গতকাল শনিবার রাতে উৎসবের শেষ দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। ‎সিনেমার ইংরেজি টাইটেল ‘স্যান্ড সিটি’।

 

উৎসবে নির্মাতা মেহেদী হাসান ও সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সিনেমাটির প্রযোজক রুবাইয়াত হাসান। সিনেমার গল্প মূলত নগরের বালুকে ঘিরে। সিনেমায় এমা চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা। যাকে দেখা যাবে বিড়ালের ক্যাট লিটারের জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে স্কুটারে করে বালু সংগ্রহ করতে।

চেক প্রজাতন্ত্রের এই উৎসব ৪ জুলাই থেকে শুরু হয়ে শেষ হয় ১২ জুলাই। উৎসবের প্রধান অফিশিয়াল বিভাগ ক্রিস্টাল গ্লোব। এই শাখায় পুরস্কার পেয়েছে চেক প্রজাতন্ত্রের সিনেমা ‘বেটার গো ম্যাড ইন দ্য ওয়াইল্ড’, পরিচালক মিরো রেমো। এটিকেই ধরা হয় উৎসবের সেরা সিনেমা হিসেবে। উৎসবের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিভাগ প্রক্সিমা কম্পিটিশন।

 

 

 

২০১৬ সালে মেহেদী হাসানের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই অ্যাম টাইম’ লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ওপেন ডোরসে প্রদর্শিত হয়। দুই বছর পর ২০১৮ সালে প্রদর্শিত হয় ‘ডেথ অব আ রিডার’। ২০২০ সালে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ‘বেস্ট ইন্টারন্যাশনাল শর্টফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য প্রথম কোনো বাংলাদেশি ছবি হিসেবে নির্বাচিত হয় মেহেদীর ‘দ্য বোরিং ফিল্ম’। ১৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার ভাবনা, চিত্রনাট্য, পরিচালনা ও সম্পাদনার দায়িত্বে ছিলেন তিনি নিজেই।