NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

হাসপাতালে ভর্তি কিয়ারা, সুসংবাদের অপেক্ষায় অনুরাগীরা


খবর   প্রকাশিত:  ১৪ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

হাসপাতালে ভর্তি কিয়ারা, সুসংবাদের অপেক্ষায় অনুরাগীরা

বলিউড অভিনেত্রী কিয়ারা আদবাণী গত মে মাসে সর্বশেষ ক্যামেরার সামনে এসেছিলেন। মেট গালা অনুষ্ঠানে গর্ভবতী অবস্থায় অংশগ্রহণ নিয়ে ইতিহাস তৈরি করে করেছিলেন তিনি। এরপর তিনি আর একবারও প্রকাশ্যে আসেননি। এ অভিনেত্রী বাড়ি থেকে যখনই বের হয়েছেন, তখনই থেকেছেন ছাতার আড়ালে।

গর্ভবতী অবস্থায় অন্যান্য বলিউড অভিনেত্রীরা যেখানে একের পর এক ফটোশুট করেন, সেখানে দাঁড়িয়ে এখন পর্যন্ত তেমন কোনো ছবি পোস্ট করতে দেখা যায়নি কিয়ারাকে। বরং ফটো সাংবাদিকরা ঘিরে ধরলে বারবার বিরক্ত হয়েছেন সিদ্ধার্থ। কিন্তু এর মধ্যেই হঠাৎ দেখা গেল, কিয়ারাকে হাসপাতালে প্রবেশ করতে।

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, স্বামী এবং শাশুড়িকে নিয়ে হাসপাতালে প্রবেশ করছেন অনুরাগীরা। যদিও এবারেও অভিনেত্রীকে ছাতার আড়ালে রেখেছেন স্বামী। গত কয়েক মাসের রীতি মেনে এবারও স্ত্রীর মুখ সর্বসমক্ষে আনেননি এ অভিনেত্রী।

তবে ভিডিও দেখে যেটুকু বোঝা গেছে, একটি হলুদ রঙের ঢিলেঢালা শার্ট পরে হাসপাতালে ভর্তি হয়েছেন নায়িকা। সিদ্ধার্থের মুখে রয়েছে উদ্বেগের ছাপ। তবে সিদ্ধার্থের মা কিন্তু বেশ হাসি মুখেই ছিলেন। কিয়ারার বাবাও উপস্থিত ছিলেন।

 

হাসপাতালে ভর্তি কিয়ারা, সুসংবাদের অপেক্ষায় অনুরাগীরাকিয়ারা আদবাণী। ছবি: সংগৃহীত

ভিডিও দেখে সোশ্যালি মিডিয়ায় অনুরাগীরা ধারণা করছেন, সুসংবাদ আসতে তাহলে আর কিছু সময়ের অপেক্ষা! তবে ডেলিভারি হতে নাকি রুটিন চেকআপ করতে তিনি হাসপাতালে ভর্তি হলেন, সেটা আর কিছু সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।

 

 

 

‘শেরশাহ’ সিনেমার শুটিং চলাকালীন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম পর্ব শুরু হয় কিয়ারার। ২০২৩ সালে বিশাল আয়োজনে বিয়ে করেন এ দম্পতি। চলতি বছরের মার্চ মাসে তারা ঘোষণা দেন, তাদের ঘরে নতুন অতিথি আসছে। তারপর থেকেই শুরু হয় অপেক্ষার পালা।