NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

রাজের সঙ্গে আবারও মন্দিরা


খবর   প্রকাশিত:  ১২ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

রাজের সঙ্গে আবারও মন্দিরা

‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মন্দিরা চক্রবর্তীর। পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের এই সিনেমায় অভিনেতা শরিফুল রাজের বিপরীতে দেখা যায় তাকে। আবারও একসঙ্গে দেখা যাবে তাদের।

সিনেমার নাম ‘প্রতিদ্বন্দ্বী’। পরিচালনা করবেন মিঠু খান।  তিনি বলেন, সিনেমাটি নিয়ে প্রযোজকের সঙ্গে প্রাথমিক আলাপ করেছি। স্ক্রিপ্ট ডেভেলপমেন্টের কাজ চলছে।’

 

জানা গেছে, মফস্বল শহরের এক ভালোবাসার গল্প নিয়ে সিনেমা। চলতি বছরের শেষদিকে শীতের আবহে সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় এবং ঢাকায় হবে শুটিং।

ঈদুল আযহায় মুক্তি পায় মন্দিরার দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’, যেখানে আরিফিন শুভর সঙ্গে দেখা যায় মন্দিরাকে। সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের চেনামুখ হয়ে উঠছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে দুটি সিনেমার কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন মন্দিরা। প্রশংসা করেন সহশিল্পী হিসেবে পাওয়া দুই নায়ক শরিফুল রাজ ও আরিফিন শুভর।

 

শরিফুল রাজকে নিয়ে মন্দিরা বলেন, ‘যখন কাজলরেখার শুট চলছিল, রাজের সঙ্গে খুবই কম কথা হতো। যতটুকু সিন ততটুকুই। এছাড়াও আমাদের তখন বন্ধুত্বটা সেরকম ছিল না। তবে রাজের ব্যাপারে বলব, সে তুখোড় এক অভিনেতা, এবং পুরোটা সময় সে তার ক্যারেকটারে থাকতে পছন্দ করে। আর খুব ডেডিকেটেড; আমাকে খুব হেল্প করেছে।’

নতুন সিনেমা প্রসঙ্গে মন্দিরা বলেন, ‘তৃতীয় সিনেমা নিয়ে এখন বলে দিলে সারপ্রাইজটা তো আর থাকল না। এতটুকু বলতে পারি, তৃতীয়টা আরও ভালো কিছু হতে যাচ্ছে।’

মন্দিরা আরও বলেন, ‘আমি বরাবরই গল্পকে প্রাধান্য দিতে পছন্দ করি। আমার কাছে মনে হয়, দিনশেষে গল্পটাই তো ম্যাটার করে। একটা মানুষ এত টাকা দিয়ে সিনেমা দেখতে যাবে, দুই ঘণ্টা সময় ব্যয় করবে, মানসম্মত জিনিস যদি না দেখে, তাহলে আমার মনে হয় ওরকম কাজ না করাই ভালো। আমি বেছে কাজ করি, কম কাজ করি, ভালো কাজ করতে চাই।’

 

 

 

ঈদুল আযহায় মুক্তি পেয়েছে শরিফুল রাজ অভিনীত ছবি ইনসাফ। সিনেমাটিতে রাজের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার।