NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

নতুন চমক নিয়ে ফিরছেন সুপারম্যান তারকা


খবর   প্রকাশিত:  ২৯ মে, ২০২৫, ১০:০৫ এএম

নতুন চমক নিয়ে ফিরছেন সুপারম্যান তারকা

আশি দশকের জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘ভলট্রন’। এটি নিয়ে লাইভ-অ্যাকশন সিনেমা তৈরি হচ্ছে। এর নির্মাণ কাজ শেষ হয়েছে। ছবির প্রযোজক বব কপলার শনিবার (২৪ মে) ইনস্টাগ্রামে এক বার্তায় জানিয়ে দিয়েছেন, ‘ছবির শুটিং শেষ’। এতে প্রধান চরিত্রে আছেন ‘সুপারম্যান’ খ্যাত অভিনেতা হেনরি ক্যাভিল। পরিচালনা করছেন ‘রেড নোটিস’-এর রসন মার্শাল থারবার।

পরিচালক ছবির আপডেট জানিয়ে লেখেন, ‘আমাদের লাইভ-অ্যাকশন ‘ভলট্রন’ ছবির শুটিং আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। আমরা দারুণভাবে সন্তুষ্ট। আমি এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বহু বছর ধরে যুক্ত। গর্বের সঙ্গে বলতে পারি, এটি হবে সেই ভলট্রন অভিজ্ঞতা যার স্বপ্ন দেখেছেন ভক্তরা।’

 

ছবিটি ২০২৪ সালের অক্টোবরে প্রথমবারের মতো ঘোষণা দেওয়া হয়। এরপর আরও তারকাদের যুক্ত করা হয় কাস্টে। এর মধ্যে আছেন ‘দিস ইজ আস’ তারকা স্টার্লিং কে ব্রাউন এবং গায়িকা রিটা ওরা। মূল শুটিং শুরু হয় ২০২৪ সালের ডিসেম্বরে।

ছবির গল্প সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নির্মাতারা প্রতিশ্রুতি দিয়েছেন, পুরোনো ভলট্রনের আত্মা ও চেতনা অক্ষুণ্ণ রাখা হবে। এক ভিডিওবার্তায় পরিচালক থারবার বলেন, ‘এই ছবিতে আমরা একেবারে নতুন এক প্রজন্মের পাইলটকে পরিচয় করিয়ে দেব। ভলট্রনকে নতুনভাবে কল্পনা করেছি লাইভ-অ্যাকশনের জন্য, তবে আপনাদের প্রিয় সেই ক্লাসিক উপাদানগুলো অটুট থাকবে।’

 

 

 

ভলট্রনের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আরও জানানো হয়েছে, মুক্তির পরিকল্পনা চূড়ান্ত হলে সেটি এখানেই প্রথম জানানো হবে। ছবির মুক্তির তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে প্রযোজকের আশ্বাস প্রতীক্ষা সার্থক হবে।