NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

যুক্তরাজ্যে লিভারপুল সমর্থকদের ভিড়ে উঠে গেল গাড়ি, আহত ২৭


খবর   প্রকাশিত:  ২৭ মে, ২০২৫, ১০:০৫ এএম

যুক্তরাজ্যে  লিভারপুল সমর্থকদের ভিড়ে উঠে গেল গাড়ি, আহত ২৭

যুক্তরাজ্যে লিভারপুল ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগ ট্রফি উদযাপনে রাস্তায় জড়ো হন হাজারো সমর্থক। সে সময় ভিড়ের মধ্যে গাড়ি ওঠে যাওয়ার ঘটনায় ২৭ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের আঘাত বেশ গুরুতর। খবর বিবিসি, আল জাজিরা।

আহতদের মধ্যে চার শিশুও রয়েছে বলে জানিয়েছে নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস। এই ঘটনায় ৫২ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই গাড়ির চালক বলে ধারণা করা হচ্ছে।

 

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এই ঘটনাকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। দুর্ঘটনার পর জরুরি সহায়তা বিভাগকে পূর্ণ সহায়তার প্রস্তাব দিয়েছে লিভারপুল।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, দুর্ঘটনার এই দৃশ্য ভয়াবহ এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় জরুরি পরিষেবাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

 

এদিকে মার্সিসাইড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা বিশ্বাস করি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং আমরা বর্তমানে এর সঙ্গে জড়িত অন্য কাউকে খুঁজছি না।

লিভারপুল মেট্রোর মেয়র স্টিভ রোথেরাম বলেন, এটি আমাদের শহরের জন্য একটি কঠিন দিন, কিন্তু আমরা সবাই একসঙ্গে আছি।

শহরে এই গুরুতর ঘটনায় যারা হতাহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছে লিভারপুলের প্রতিদ্বন্দ্বী এভারটনও। পুরো শহর যখন লিভারপুল ফুটবল ক্লাবের ২০তম শীর্ষ লিগ শিরোপা জয়ের উদযাপনে ব্যস্ত ছিল, তখন এই দুর্ঘটনা ঘটেছে।