NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

যে কঠিন অসুখে আক্রান্ত নায়িকা মিমি


খবর   প্রকাশিত:  ২৬ মে, ২০২৫, ১০:০৫ এএম

যে কঠিন অসুখে আক্রান্ত নায়িকা মিমি

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বাংলাদেশের সিনেমাতেও তাকে দেখা গেছে। সর্বশেষ তিনি ‘তুফান’ ছবিতে শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছেন। সেই সিনেমায় তার অভিনয়, নাচ দর্শকের মন ভরিয়েছে। মিমি বড় পর্দায় যেমন সাবলীল, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়। প্রতিদিনের জীবনের নানান মুহূর্ত যেমন শরীরচর্চা, ভ্রমণ, খাবার কিংবা প্রিয় পোষ্যদের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

তবে সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী জানান, তিনি বহুদিন ধরেই মাইগ্রেন নামের এক কঠিন রোগে ভুগছেন। পোস্ট করা ছবিগুলোর মধ্যে যেমন ছিল তার শরীরচর্চার মুহূর্ত তেমনি ছিল ফলমূল, বাহারি খাবার, এমনকি সূর্যমুখী ফুলের ছবি।

 

সবচেয়ে নজর কাড়ে একটি ছবি। সেখানে দেখা যায় মিমির চোখের ওপর আইস প্যাক রাখা। ছবির ওপরে লেখা, ‘মাইগ্রেন, তুমি কঠিনভাবে আঘাত করেছ।’ স্পষ্ট বোঝা যাচ্ছে, সেই মুহূর্তে তিনি প্রচণ্ড যন্ত্রণায় ছিলেন।

মিমি এর আগেও জানিয়েছেন, মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া সহজ নয়। গত বছর এক পোস্টে লেখেন, ‘মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, বরং প্রায় অসম্ভব।’

 

 

 

স্বাস্থ্যঝুঁকি নিয়েও মিমি নিয়মিত শুটিং করছেন। সম্প্রতি বেশ কিছু কাজে যুক্ত হয়েছেন তিনি।