NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

শিরোনামের পোস্টার প্রকাশ, মুক্তির তারিখ জানালেন অভিনেতা নিরব


খবর   প্রকাশিত:  ২২ মে, ২০২৫, ১০:০৫ এএম

শিরোনামের পোস্টার প্রকাশ, মুক্তির তারিখ জানালেন অভিনেতা নিরব

ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তির হিড়িক নতুন কিছু নয়। এবারও আসছে ঈদুল আজহায় ১০টির মতো সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তারকাবহুল সিনেমা নিয়ে বেশ আগে থেকেই কোনো কোনো প্রযোজনা প্রতিষ্ঠান প্রচার শুরু করেছে। এর মধ্যে নায়ক নিরব হোসেন জানালেন, ‘শিরোনাম’ নামে তার নতুন সিনেমা আসছে আগামী ঈদে।

সকালে নিরব নিজের ফেসবুকে পোস্টার প্রকাশের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, নতুন গল্প নিয়ে আসছি। এখনো অনেক চমক বাকি আছে। সময় হলে সব জানানো হবে শিরোনামের টিম থেকে।

 

শিরোনাম সিনেমার নির্মাতা অনিক বিশ্বাস বলেন, ঈদে আসছি। সেইভাবে সিনেমাটা কাজ এগিয়ে চলছে। দুই-একদিনের মধ্যে সবকিছু জানাতে পারবো।

সিনেমার গল্প জানতে চাইলে অনিক বিশ্বাস বলেন, কোনো কিছুই বলতে চাইছি না। তবে এটা বলতে পারি, এটা আমাদের গল্প। যে গল্প দর্শক দেখতে চায় পর্দায়। সেই রকম একটা গল্প থেকে শিরোনাম বানানো হয়েছে।

 

সিনেমাটিতে কারা থাকছেন জানতে চাইলে শুধু এটাই জানান, নিরবের সঙ্গে জনপ্রিয় সব শিল্পীতে ভরপুর থাকছে।

 

 

 

শিরোনাম চলচ্চিত্রে সিনেমাটোগ্রাফি করেছেন বাংলাদেশের সাইফুল শাহীন ও ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী। এই চলচ্চিত্রের মাধ্যমে অনেক দিন পর প্লেব্যাকে ফিরছেন আরেফিন রুমি।