NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

ইউক্রেন যুদ্ধ ফোনে কথা বলছেন ট্রাম্প ও পুতিন


খবর   প্রকাশিত:  ২০ মে, ২০২৫, ০৯:০৫ এএম

ইউক্রেন যুদ্ধ ফোনে কথা বলছেন ট্রাম্প ও পুতিন

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় অচলাবস্থার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৯ মে) তাদের মধ্যে এই ফোনালাপ হয় বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ সূত্র।

যুক্তরাষ্ট্র এর আগে জানিয়েছিল, ইউক্রেন যুদ্ধ অবসানের ক্ষেত্রে বর্তমানে কার্যত কোনো অগ্রগতি নেই। এমনকি আলোচনায় কাজ না হলে যুক্তরাষ্ট্রকে হয়তো এই প্রক্রিয়া থেকে সরে আসতে হতে পারে বলেও সতর্ক করেছে ওয়াশিংটন।

 

এর আগে, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, ইউক্রেন সংঘাত নিয়ে ‘উভয় পক্ষের প্রতি বিরক্ত ও ক্লান্ত’ হয়ে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ট্রাম্পের প্রধান লক্ষ্য ‘একটি যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং এই সংঘাতের অবসান ঘটানো।’

 

লেভিট আরও জানান, চলমান অচলাবস্থায় ট্রাম্প কূটনৈতিকভাবে সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত। তবে কোনো পক্ষকেই বিনা প্রশ্নে সমর্থন দিতে রাজি নন।

 

 

 

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা অভিযান চালান প্রেসিডেন্ট পুতিন। এই হামলার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে ভয়াবহ সংঘাতের সূচনা হয় এবং তা এখনো অব্যাহত রয়েছে। পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার মধ্যে এটি সবচেয়ে তীব্র সঙ্ঘাতের পরিস্থিতি তৈরি করেছে, যা ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর নজিরবিহীন।

সূত্র: রয়টার্স, সিএনএন