NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

ভারতের ‘মিথ্যা’র বিরুদ্ধে বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা পাকিস্তানের


খবর   প্রকাশিত:  ১৯ মে, ২০২৫, ১০:০৫ এএম

ভারতের ‘মিথ্যা’র বিরুদ্ধে বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা পাকিস্তানের

ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোতে একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। রোববার (১৮ মে) রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও পাকিস্তান জানায়, ভারতের ‘প্রপাগান্ডা’ বা ‘মিথ্যা প্রচারণা’ উন্মোচন করতে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

জানা গেছে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে টেলিফোনে প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন। প্রতিনিধি দলে আছেন ড. মুসাদিক মালিক, ইঞ্জিনিয়ার খুররম দস্তগীর, সিনেটর শেরি রহমান, হিনা রব্বানি খার, ফয়সাল সুবজওয়ারি, তেহমিনা জানজুয়া ও জালিল আব্বাস জিলানি।

 

এই প্রতিনিধিদল লন্ডন, ওয়াশিংটন, প্যারিস ও ব্রাসেলসে সফর করবে এবং ভারতের অপপ্রচার ও দক্ষিণ এশিয়ায় অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা তুলে ধরবে। পাশাপাশি, তারা পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টাও তুলে ধরবে।

এদিকে ভারতও ঘোষণা দিয়েছে যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোসহ বিভিন্ন অংশীদার রাষ্ট্রে সাতটি অল-পার্টি প্রতিনিধি দল পাঠাবে।

 

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলার পর ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে। এর জেরেই ৬-৭ মে রাতে ভারত পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে বিমান হামলা চালায়, যার ফলে বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটে। পাকিস্তানও এর জবাবে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। পাল্টাপাল্টি হামলার পর ১০ মে মার্কিন হস্তক্ষেপে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে ভারত এখনো আক্রমণাত্মক অবস্থান বজায় রেখেছে, যেখানে পাকিস্তান শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছে।