NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

নিউইয়র্কে শ্রদ্ধা-ভালোবাসায় ‘মা দিবস’ পালিত


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৫, ১০:০৫ পিএম

নিউইয়র্কে শ্রদ্ধা-ভালোবাসায় ‘মা দিবস’ পালিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ২০২৫ সালের মা দিবস। মা আমার মা, স্নেহময়ী মা’ এই স্লোগানে উজ্জীবিত হয়ে ১১ মে শনিবার দিনব্যাপী নানা আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন মায়েদের অসীম ত্যাগ ও অবদানের কথা।
বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে কেউ মা-কে সঙ্গে নিয়ে কেক কেটে, আবার কেউ সমাজের কল্যাণে অবদান রাখা মায়েদের বিশেষ সম্মাননা দিয়ে মাতৃ দিবস উদযাপন করেন। সবচেয়ে বড় আয়োজনটি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে, যেখানে আয়োজনের দায়িত্বে ছিল সবিতা মাদার অ্যান্ড চিল্ড্রেন ফাউন্ডেশন।
অনুষ্ঠানে উপস্থিত সকল মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান (ডেমোক্র্যাট) স্টিভেন রাগা। তিনি বলেন, মায়েরা কেবল সন্তানের গর্ভধারিণী নন, তারা সমাজ ও রাষ্ট্রের চালিকাশক্তি। তাদের সম্মান জানানো মানে সমাজের ভিত্তিকে শক্তিশালী করা। তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে নারীদের ভূমিকা অসামান্য।
অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সবিতা দাস। তিনি বলেন, ‘বহুজাতিক এই সমাজে বাংলাদেশি নারীরা যে সাহসিকতা ও নিষ্ঠায় নিজেদের অবদান রেখে চলেছেন, তা অনস্বীকার্য। নারীদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে মাতৃত্বের সম্মান ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমিউনিটি লিডার ডা. প্রভাত দাস, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার, সাংবাদিক রাশেদ আহমেদপ্রমুখ। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন মুনমুন সাহা।
অনুষ্ঠানে মাতৃ দিবসের আবহে পরিবেশিত হয় কবিতা ও সংগীত। রবীন্দ্র একাডেমির কর্মকর্তাদের পক্ষ থেকে আবৃত্তি পরিবেশন করেন ডা. রুমা চৌধুরী। সংগীত পরিবেশন করে বহ্নিশিখা সঙ্গীত নিকেতন।
সঙ্গীত পরিবেশনায় অংশগ্রহণ করেন- রূনা রয়, শাকিলা রুনা, ডা. রুমা চৌধুরী, মুনমুন সাহা, সৌভিথ চৌধুরী, অরুনা সাহা, সুস্মিতা হালদার, পারিজাত দাস, শিলা চন্দ্র, সুশীল সিনহা, চন্দনা ভট্টাচার্য, সৈয়দ আহমদ বাবলা, ফারজিন স্বর্ণা, অনুষ্কা সেনগুপ্ত, ডা. কামরুল ইসলাম, সোমা রোজারিয়ো, ইমন বিশ্বাস, জুলি খাস্তগীর, দীপক দাস, আয়েশা খান, প্রদীপ কুন্ডু, অঙ্কিতা বিশ্বাস, অথরা ঘোষ, সুদেষ্ণ সাহা, অস্মিতা মন্ডল, অনামিকা চন্দ, রায়াশি বিশ্বাস, মিথি বড়ুয়া, পূর্ণ চৌধুরী, সপ্তর্ষী বণিক, পূজা দাস, উইলি নন্দি, প্রিণা নন্দী ও সৃজিতা হিয়।