NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান


খবর   প্রকাশিত:  ১৪ মে, ২০২৫, ০৬:০৫ পিএম

লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান

১৯৯৫ সালের কালজয়ী রোমান্টিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে) মঞ্চনাট্য হিসেবে প্রদর্শিত হতে যাচ্ছে ব্রিটেনে। ম্যানচেস্টার অপেরা হাউসে ২৯ মে থেকে ২১ জুন পর্যন্ত মঞ্চস্থ হবে নাটকটি। তারই মহড় চলছে লন্ডনে। মিউজিক্যাল এই নাটকটির নাম রাখা হয়েছে ‘কাম ফল ইন লাভ - দ্য ডিডিএলজে মিউজিক্যাল’।

বলিউড সুপারস্টার শাহরুখ খান সম্প্রতি হঠাৎ করে হাজির হয়ে যান সেই মহড়ায়। তাকে দেখে চমকে যান শিল্পীরা।

 

এই মিউজিক্যালটি পরিচালনা করছেন মূল সিনেমার পরিচালক আদিত্য চোপড়া। মঞ্চনাট্যে নতুন করে কল্পনা করা হয়েছে রাজ ও সিমরানের প্রেমগাথা। সেখানে সিমরান চরিত্রে অভিনয় করছেন জেনা পান্ড্য এবং রাজ চরিত্রে অ্যাশলে ডে।

শাহরুখকে দেখে জেনা পান্ড্য বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়া এবং রিহার্সাল রুমে তাকে পেয়ে আমরা সম্মানিত। তিনি আমাদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন। অনুপ্রাণিত করলেন।’

 

অ্যাশলে ডে বলেন, ‘ওই মুহূর্তটা এমন এক অভিজ্ঞতা যা কোনো শব্দে বোঝানো যায় না। আমাদের কথাবার্তা ছিল
যেন এক রাজ থেকে আরেক রাজের মধ্যে প্রবেশ করা হচ্ছে। উনি খুব খুশি ছিলেন। আমিও আনন্দিত।’

এই প্রযোজনার জন্য নতুন করে তৈরি হয়েছে ১৮টি ইংরেজি গান। সেগুলো সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক জুটি বিশাল-শেখর। বিশাল জানান, গানগুলোর সুর, কণ্ঠ এবং পারফরম্যান্স দারুণ পছন্দ করেছেন শাহরুখ। শেখর বলেন, ‘মূল রাজের সঙ্গে দেখা হওয়া ছিল আমাদের পুরো দলের জন্য আনন্দের মুহূর্ত।’

উল্লেখ্য, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সান ডিয়াগোতে দ্য ওল্ড গ্লোব-এ এই মিউজিক্যালের বিশ্ব প্রিমিয়ার হয়। এতে গান ও গীত রচনা করেছেন নেল বেঞ্জামিন। কোরিওগ্রাফি করেছেন টনি অ্যাওয়ার্ড জয়ী রব অ্যাশফোর্ড এবং ভারতীয় নাচের কোরিওগ্রাফি করেছেন শ্রুতি মারচেন্ট।