NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

সবার নজর ৮০ মিলিয়ন ডলারের চাইনিজ সিনেমার দিকে


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৫, ০৯:০৫ এএম

সবার নজর ৮০ মিলিয়ন ডলারের চাইনিজ সিনেমার দিকে

গত বছরের কান চলচ্চিত্র উৎসবে ‘ব্ল্যাক ডগ’-এর জন্য আঁ সার্তে রিগা বিভাগে পুরস্কার জিতেছিল চীনা নির্মাতা গুয়ান হুর ছবি। এবারও তিনি নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন কান চলচ্চিত্র উৎসবে। তার সর্বশেষ চলচ্চিত্র ‘ডং জি আইসল্যান্ড’ অংশ নিচ্ছে কানে। এই ছবির বাজেট ৮০ মিলিয়ন ডলারেরও বেশি। ছবিটি নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। সবার নজর এখন এই ছবির দিকে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধভিত্তিক গল্পে নির্মিত হয়েছে ‘ডং জি আইসল্যান্ড’। গুয়ান হু ও তার দীর্ঘদিনের সহকারী পরিচালক ফেই জেনশিয়াং যৌথভাবে ছবিটি পরিচালনা করেছেন। এই ছবিতে দেখানো হয়েছে কীভাবে একদল দ্বীপবাসী জীবন বাজি রেখে উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। জাপানি সেনাবাহিনীর চোখ এড়িয়ে তারা উদ্ধার করে ডুবে যাওয়া একটি জাপানি যুদ্ধজাহাজে আটক ব্রিটিশ যুদ্ধবন্দীদের। ‘লিসবন মারু’ নামের একটি জাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছবির গল্প। এতে অভিনয় করেছেন চীনের শীর্ষ তারকারা, যার মধ্য আছেন ঝু ইলং, উ লেই ও নি নিই প্রমুখ।

 

 

 

১৪ মে কান বাজারে ক্রেতাদের জন্য ১৭ মিনিটের প্রোমো প্রদর্শিত হবে ছবিটির। এটি চীনে মুক্তি পাবে চলতি বছরের শেষ দিকে। এছাড়া গুয়ান হু কান উৎসবে আরও একটি নতুন ছবি নিয়ে গেছেন। ‘আ মেন অ্যান্ড আ ওমেন’ নামের ছবিটির গল্প কমেডিনির্ভর।