NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

লাহোরে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৫, ০৯:০৫ পিএম

লাহোরে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ

পাকিস্তানের লাহোরে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল সব কর্মীদের ‘নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার’ নির্দেশ দিয়েছেন। লাহোর এবং তার কাছাকাছি ‘ড্রোন বিস্ফোরণ’ এবং ‘আকাশসীমায় সম্ভাব্য অনুপ্রবেশের’ খবর পাওয়া গেছে। এসব কারণেই দূতাবাস কর্মীদের সতর্ক করা হয়েছে। খবর বিবিসির।

কনস্যুলেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, লাহোরের প্রধান বিমান বন্দরের নিকটস্থ কিছু এলাকা কর্তৃপক্ষ খালি করছে বলেও প্রাথমিকভাবে প্রতিবেদনে জানা গেছে।

 

সরাসরি সংঘাত হচ্ছে এমন এলাকায় থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সম্ভব হলে নিরাপদে ওই স্থান ত্যাগ করা এবং সম্ভব না হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় কমপক্ষে ২৬ পর্যটক নিহত হয়। ওই হামলার ঘটনায় শুরু থেকে পাকিস্তানকেই দায়ী করছে ভারত। যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

 

পহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত। ওই হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা শতাধিক। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজনৈতিক দলগুলোর সঙ্গে করা বৈঠকে এমন তথ্য জানিয়েছেন। পহেলগাম হামলার প্রতিশোধ নিতেই পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারত।

 

 

 

রাজনাথ সিং আরও জানিয়েছেন, ভারতের এই অপারেশন চলমান। অর্থাৎ যে কোনো হামলার জবাব দিতে দেশটি প্রস্তুত। তিনি বলেন, ভারত সরকার আর হামলা চালাতে চায় না। তবে শত্রুর চালানো যে কোনো হামলার পাল্টা জবাব দেওয়া হবে।