NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৫, ০৯:০৫ পিএম

উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল

পাকিস্তানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরের ৯০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে।

পহেলগামে হামলার পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত, যা এখনো চলমান। জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে। এমন পরিস্থিতিতে দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানের প্রায় ২৭টি বিমানবন্দর বন্ধ করা হয়েছে।

 

এদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের পাঞ্জাব রাজ্যের গুরদাসপুর জেলায় সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টা থেকে শুক্রবার (৯ মে) ভোর ৫টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনা এবং ‘অপারেশন সিঁদুরের’ পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন আশঙ্কা করছে, সীমান্তবর্তী এলাকা হিসেবে গুরদাসপুর কিছু সম্ভাব্য ঝুঁকির মুখে পড়তে পারে, তাই পূর্ব সতর্কতা হিসেবে ব্ল্যাকআউটের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

ব্ল্যাকআউট চলাকালীন জেলার সব বাসিন্দাকে বাড়ির আলো নিভিয়ে রাখতে বলা হয়েছে। রাস্তাঘাট, দোকান, অফিস ও অন্যান্য স্থাপনাগুলোর আলোও বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। জরুরি পরিষেবাগুলোর জন্য ছাড় দেওয়া হলেও, তা প্রশাসনের অনুমতির আওতায় থাকবে।

অন্যদিকে ভারতের বিরুদ্ধে যদি সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার (৮ মে) সকালে ভারত সফরে আসা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক বৈঠকে এস জয়শঙ্কর এই বিবৃতি দেন।

 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২২ এপ্রিল পহেলগাম হামলার পর, ভারত ৭ মে সীমান্ত পার হয়ে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালায়।

তিনি আরও বলেন, আমরা উত্তেজনা বাড়াতে চাই না। তবে যদি আমাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমরা খুব কড়া জবাব দেব তাতে কোনো সন্দেহ নেই।