NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

শাহরুখ-প্রিয়াঙ্কার সেই সিনেমা ও সম্পর্ক আবারও আলোচনায়


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৫, ০৯:০৫ এএম

শাহরুখ-প্রিয়াঙ্কার সেই সিনেমা ও সম্পর্ক আবারও আলোচনায়

নিউ ইয়র্কের মেট গালার লাল গালিচা যেন বলিউডের বিখ্যাত ‘ডন’ ছবির সেট হয়ে উঠেছিল! প্রায় দুই দশক পর একই অনুষ্ঠানে দেখা গেলো সেই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করা শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়াকে। তাও এমন সাজে, যা দেখে নস্টালজিয়ায় ভাসছেন অনুরাগীরা।

একদিকে কিং খান সেজেছেন মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে। অন্যদিকে প্রিয়াঙ্কা হাজির হলেন কালো-সাদা পোলকা ডট লং গাউনে, মাথায় হ্যাট নেয়। দুজনের লুক দেখে মনে হচ্ছে যেন মেট গালিচায় ফিরে এসেছেন সেই ডন ও রোমা! একইরকম পোশাকে চরিত্র দুটিকে দেখা গিয়েছিল ‘ডন’ সিনেমার দৃশ্যে।

 

তাই নেটপাড়ায় আলোচনা চলছে, সম্পর্ক আগের মতো স্বাভাবিক না থাকা সত্ত্বেও শাহরুখ ও প্রিয়াঙ্কার পোশাক মেট গালায় কী করে মিলে গেল! নেটিজেনরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বলছেন, ‘এমন মিল কাকতালীয় হতে পারে না!’ কেউ কেউ লিখছেন, ‘ডন ৩’-এর প্রচারণার জন্যই তারা এভাবে হাজির হয়েছেন।’

মেট গালায় এই ছিল শাহরুখ খানের অভিষেক। পরনে ছিল সব্যসাচীর ডিজাইন করা ‘তাসমানিয়ান সুপারফাইন উল’ কোট। এর বোতাম ছিল জাপানি হর্নের। সাথে ছিল ১৮ ক্যারেট সোনার ‘বেঙ্গল টাইগার হেড ক্যান। গলায় ঝুলছিল বিখ্যাত ‘K’ আদ্যাক্ষরের হীরার নেকলেস। যা মূলত কিংকেই নির্দেশ করে।

 

অন্যদিকে প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাস। তবে নজর কাড়ল তার পোশাক ও অভিজাত উপস্থিতি। বলিউড থেকে হলিউড- দুই দুনিয়ার সংমিশ্রণে প্রিয়াঙ্কা যেন ছিলেন ‘ডন’-এর সেই রোমার আধুনিক রূপ।

 

 

 

এক সময় গুঞ্জন ছিল শাহরুখ ও প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে। ‘ডন’ ছবি করতে গিয়েই নাকি প্রেমে পড়েছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা। বলিউডে তাদের গোপন প্রেম বিস্তর আলোচনার জন্ম দিয়েছিল। তারপর দুজনের মধ্যে আসে দূরত্ব। তবে মেট গালার হাত ধরে বহুদিন পর সেই সম্পর্ক, সেই সিনেমা যেন নীরবে মিলিত হয়েছে।