NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

প্রকাশ্যে প্রিয়া অনন্যার ‘তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা’


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ১০:০৫ এএম

প্রকাশ্যে প্রিয়া অনন্যার ‘তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা’

এ সময়ের মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। নিয়মিত শোবিজ অঙ্গনে কাজ করে যাচ্ছে। সম্প্রতি তার অভিনীত
‘তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা’ শিরোনামে মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। মুন্না খানের কথায় সুর ও সংগীত আয়োজন করেছেন রোহান রাজ। কণ্ঠ দিয়েছেন ‘কালা চাঁন’ খ্যাত গায়িকা তসিবা ও মীর রিজান। মিউজিক ভিডিওতে প্রিয়া অনন্যার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক মুন্না খান। গানটিতে কোরিওগ্রাফি করেছেন আসিফ ও ইমরান। ভিডিও পরিচালনা করেছেন জুয়েল রানা।

মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, মুন্না খানের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার ‘মংলু মদ’ আইটেম গানের পর আবার এক সঙ্গে কাজ করলাম তসিবার গাওয়া গান ‘তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা’। অসাধারণ একটি নাচের গান সবার ভালো লাগবে। ‘তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা’ মিউজিক ভিডিওটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

 

এ প্রসঙ্গে চিত্রনায়ক মুন্না খান বলেন, আমার লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী তসিবা। তার গায়কী দারুণ হয়েছে। আমার বিপরীতে মডেল হিসেবে কাজ করছেন এ সময়ে ব্যস্ততম মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। মিউজিক ভিডিওতে আমাদের দুজনের রসায়নটা দারুণ ছিলো। বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।

 

 

 

নির্মাতা জুয়েল রানা বলেন, ‘এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি নির্মাণ কাজ করেছি। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে’।