NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৬:০৫ পিএম

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৮০টি দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে বিভিন্ন ধরনের কনস্যুলার সেবার জন্য আলাদা ফি নির্ধারণ করেছে সরকার। সর্বোচ্চ ফি ধরা হয়েছে ৮৫ ডলার, আর সর্বনিম্ন ১০ ডলার।



যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও ফ্লোরিডা, কানাডার অটোয়া ও টরন্টো, ব্রাজিলের ব্রাসিলিয়া, মেক্সিকোর মেক্সিকো সিটি ও সুইজারল্যান্ডের জেনেভার মোট নয়টি মিশনকে প্রথম গ্রুপভুক্ত করে সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে।
বিশ্বের ৮০টি দেশে অবস্থিত বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটকে মোট সাতটি অঞ্চলে ভাগ করে কাজগুলোকে তিন ভাগ করে জরুরি সেবা ও সাধারণ সেবার জন্য আলাদা ফি ধরা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অঞ্চলভিত্তিক ফি নির্ধারণের প্রস্তাব সম্প্রতি অর্থ মন্ত্রণালয় অনুমোদন করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিদেশে মিশনগুলোয় সেবাগ্রহীতাদের ধরণ ও বাংলাদেশি কর্মীদের অবস্থান বিবেচনায় রেখে এই ফি নির্ধারণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও ফ্লোরিডা, কানাডার অটোয়া ও টরন্টো, ব্রাজিলের ব্রাসিলিয়া, মেক্সিকোর মেক্সিকো সিটি ও সুইজারল্যান্ডের জেনেভার মোট নয়টি মিশনকে প্রথম গ্রুপভুক্ত (গ্রুপ-১) করা হয়েছে।
গ্রুপ-১ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণ ও বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রতিটির প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৫৫ ডলার ও জরুরি সেবায় ৮৫ ডলার করে নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৪৫ ডলার ও জরুরি সেবায় ৬৫ ডলার নেবে।
যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টার, অস্ট্রিয়ার ভিয়েনা, বেলজিয়ামের ব্রাসেলস, ডেনমার্কের কোপেনহেগেন, ফ্রান্সের প্যারিস, জার্মানির বার্লিন, গ্রিসের এথেন্স, ইতালির রোম ও মিলান, নেদারল্যান্ডসের দ্য হেগ, পর্তুগালের লিসবন, স্পেনের মাদ্রিদ ও সুইডেনের স্টকহোমে অবস্থিত ১৫টি মিশনকে দ্বিতীয় গ্রুপভুক্ত (গ্রুপ-২) করা হয়েছে।
গ্রুপ-২ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৫৫ ডলার ও জরুরি সেবায় ৮৫ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৩৫ ডলার ও জরুরি সেবায় ৫৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবায় ৩০ ডলার নেবে।
রাশিয়ার মস্কো, রোমানিয়ার বুখারেস্ট, পোল্যান্ডের ওয়ারশ, তুরস্কের আঙ্কারা ও ইস্তাম্বুলে অবস্থিত পাঁচটি মিশনকে তৃতীয় গ্রুপভুক্ত (গ্রুপ-৩) করা হয়েছে।
গ্রুপ-৩ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২৫ ডলার ও জরুরি সেবায় ৪০ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২৫ ডলার ও জরুরি সেবায় ৪০ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবায় ৩০ ডলার নেবে।
ভারতের নয়াদিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, আগরতলা ও গুয়াহাটি, পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি, নেপালের কাঠমান্ডু, ভুটানের থিম্পু ও শ্রীলঙ্কার কলম্বোয় অবস্থিত ১১টি মিশনকে চতুর্থ গ্রুপভুক্ত (গ্রুপ-৪) করা হয়েছে।
গ্রুপ-৪ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৫০ ডলার ও জরুরি সেবায় ৭৫ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৩৫ ডলার ও জরুরি সেবায় ৫৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ১৫ ডলার ও জরুরি সেবায় ২৫ ডলার নেবে।
সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, কুয়েত, ওমানের মাসকাট, বাহরাইনের মানামা, ইরাকের বাগদাদ, কাতারের দোহা, জর্ডানের আম্মান, বৈরুত, ইরানের তেহরান, মালয়েশিয়ার কুয়ালালামপুর, মালদ্বীপের মালে ও উজবেকিস্তানের তাসখন্দে অবস্থিত ১৫টি মিশনকে পঞ্চম গ্রুপভুক্ত (গ্রুপ-৫) করা হয়েছে।
গ্রুপ-৫ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবায় ২০ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৩০ ডলার ও জরুরি সেবায় ৫৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবায় ১৫ ডলার নেবে।
চীনের বেইজিং, হংকং ও কুনমিং, জাপানের টোকিও, দক্ষিণ কোরিয়ার সিউল, ব্রুনেইয়ের বন্দর সেরি বেগাওয়ান, মিয়ানমারের ইয়াঙ্গুন ও সিটোয়ে, সিঙ্গাপুর, ভিয়েতনামের হ্যানয়, ইন্দোনেশিয়ার জাকার্তা, ফিলিপাইনের ম্যানিলা, থাইল্যান্ডের ব্যাংকক, অস্ট্রেলিয়ার সিডনি ও ক্যানবেরায় অবস্থিত ১৫টি মিশনকে ষষ্ঠ গ্রুপভুক্ত (গ্রুপ-৬) করা হয়েছে।
গ্রুপ-৬ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৫০ ডলার ও জরুরি সেবায় ৭৫ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৩০ ডলার ও জরুরি সেবায় ৪৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবায় ৩০ ডলার নেবে।
আফ্রিকার আলজেরিয়ায় আলজিয়ার্স, মিশরের কায়রো, ইথিওপিয়ার আদ্দিস আবাবা, নাইরোবি, লিবিয়ার ত্রিপোলি, মরিশাসের পোর্ট লুইস, মরক্কোর রাবাত, নাইজেরিয়ায় আবুজা, সুদানের খার্তুম ও দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে অবস্থিত ১০টি মিশনকে সপ্তম গ্রুপভুক্ত (গ্রুপ-৭) করা হয়েছে।
গ্রুপ-৭ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবায় ২০ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবায় ৩০ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবায় ১৫ ডলার নেবে।
সব গ্রুপের সব মিশন ষষ্ঠ পাতা থেকে অতিরিক্ত প্রতি পাতার জন্য আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে পাঁচ ডলার করে নেবে। এ ছাড়া বাণিজ্যিক কাগজপত্র, শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে নেবে দুই ডলার করে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, সাধারণ সেবায় আবেদনের সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে ও জরুরি ক্ষেত্রে আবেদনের দিনই অথবা পরবর্তী কর্মদিবসের মধ্যে সেবা দিতে হবে। সব গ্রুপের সব ফি মার্কিন ডলারে ধার্য করা হয়েছে। এই ফি মার্কিন ডলারে বা প্রযোজ্য ক্ষেত্রে স্থানীয় মুদ্রায় নেয়া যাবে।