NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

জন্মদিনে দুই হাজার পর্বের বিশেষ অতিথি অপি


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৫, ০৯:০৫ এএম

জন্মদিনে দুই হাজার পর্বের বিশেষ অতিথি অপি

মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিনোদন সারাদিন’। এটি স্পর্শ করতে যাচ্ছে তার ২০০০ তম পর্বের মাইলফলক। আগামীকাল, ১ মে প্রচার হতে যাওয়া এই বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতনামা অভিনয়শিল্পী, নৃত্যশিল্পী এবং স্থপতি অপি করিম।

১ মে এই তারকার জন্মদিনও। তাই বি শেষ অনুষ্ঠানটি আরও বিশেষ হয়ে উঠেছে অপি করিম ভক্তদের জন্য।

 

অপি করিম গত বছর ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য ওপার বাংলার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছিলেন।অনুষ্ঠানে সেই অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন তিনি। নাচের প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে। ভবিষ্যতে নাচ নিয়ে ভিন্নধর্মী কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন এই তারকা।

‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠানের ২০০০ তম পর্বটি সঞ্চালনা করেছেন ইন্দ্রানী নিশি এবং অর্চি রহমান। তারা নিয়মিত এই অনুষ্ঠান উপস্থাপনা করেন।

 

 

 

২০১২ সালে শুরু হওয়া ‘বিনোদন সারাদিন’ প্রতি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার রাত ১২টায় প্রচারিত হয় এবং অনুষ্ঠানটির প্রযোজক এস এম হুমায়ূন কবীর। অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল ২০১২ সালের ৬ মে, যেখানে প্রথম পর্বে অতিথি হিসেবে এসেছিলেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু।