NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

নিউইয়র্ক টাইম্‌স স্কোয়্যারে দুর্গাপুজো


Shibbir Ahmed   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ১০:০৪ পিএম

নিউইয়র্ক টাইম্‌স স্কোয়্যারে দুর্গাপুজো

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইম্স স্কয়ারে প্রথমবার উদ্‌যাপিত হচ্ছে দুর্গোৎসব। বেঙ্গলি ক্লাব ইউএসএ এবং হিন্দু কমিউনিটি অব নিউইয়র্কের আয়োজনে ৫ ও ৬ অক্টোবর দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন হয়েছিল। ৩ অক্টোবর শুরু হয়েছে নবরাত্রি। দেবীপক্ষের নয় দিন শেষ হবে ১২ অক্টোবর। যুক্তরাষ্ট্রে শনি ও রবিবার বন্ধের দিন, তাই এই দুই দিনকেই বেছে নেওয়া হয়েছে নিউইয়র্কের টাইম্স স্কয়ারের পূজা আয়োজনের জন্য।

ঐতিহাসিক এই আয়োজনের সাক্ষী হতে শুধু সনাতন ধর্মাবলম্বীরা নয়, এসেছিলেন সমস্ত ধর্মের মানুষ, অন্যান্য দেশের নাগরিকেরাও।‌ ছোট–বড় সকলের মধ্যে ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দুর্গা উৎসবকে কেন্দ্র করে টাইম্স স্কয়ার হয়েছে উঠেছিল উৎসব মুখর। বাংলার জাতীয় উৎসবে মেতে উঠেছিল ম্যানহাটনের প্রাণকেন্দ্র।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট, কানাডা, দুবাই ও পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন পূজারিরা। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ উপভোগ করেছেন বাঙালি সংস্কৃতির এই উদ্‌যাপন। যুক্তরাষ্ট্রেও এখন শরৎকাল। দুর্গাপুজো উদ্‌যাপনের একেবারেই উপযুক্ত মরশুম। ১৯৯০ সালে নিউইয়র্কে প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল। আজ বিশ্বের প্রাণকেন্দ্র নিউইয়র্কের টাইম্স স্কয়ারে দুর্গাপুজো হচ্ছে। নিউইয়র্ক শহরের ৩০টির বেশি পূজামণ্ডপে দুই থেকে সাত দিন ধরে এখন দুর্গাপুজো হয়। টাইম্স স্কয়ারের এই দুর্গাপুজোর উদ্‌যাপন গড়ে তুলেছে বিশ্ব মানবতার এক অপূর্ব নজির, ছড়িয়ে পড়েছে ঐক্যের মঙ্গলবার্তা।