NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

এখন মানুষকে ইসলামের শিক্ষা দিতে বেশি ভালো লাগে : লুবাবা


খবর   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম

এখন মানুষকে ইসলামের শিক্ষা দিতে বেশি ভালো লাগে : লুবাবা

প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ায় ছোট্ট লুবাবা। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপনেও।

যদিও মাঝেমধ্যেই নানা মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়তে হয় লুবাবাকে।

 

সম্প্রতি অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেয়েছেন লুবাবা। সেটা জানিয়ে ফেসবুকে রিল আপলোড করেন তিনি। সেই রিলসের অডিওতে তিনি বলেন, ‘এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে। আমি নিজেও শিখছি।’

সিমরিন লুবাবার জন্ম সংস্কৃতিমনা পরিবারে। দাদার অনুপ্রেরণায় এসেছিলেন অভিনয়ে। শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন অনেক নাটকে। বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। সিনেমাতেও মিষ্টি সব চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন।

 

 

 

তবে হুট করেই যেন নিজেকে বদলে ফেলেছেন তিনি। আপাদমস্তক বোরকায় ঢেকে হাজির হন। কথাবার্তা ও চলনেও দেখা যায় ইসলামি রীতিনীতির ছাপ। এজন্য নেটিজেনদের কাছে এখন খুব পছন্দের নাম সিমরিন লুবাবা।