NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

পরিবার নিয়ে দিল্লি সফরে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:০৪ পিএম

পরিবার নিয়ে দিল্লি সফরে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট

ভারতের রাজধানী দিল্লিতে পা রেখেছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিভিন্ন দেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের ঘটনায় বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতার মধ্যেই তিনি দিল্লি সফরে গেলেন। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর বিবিসির।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে ভ্যান্সের সফরসঙ্গী হয়েছেন তার স্ত্রী মার্কিন সেকেন্ড লেডি ভারতীয় বংশোদ্ভুত ঊষা ভ্যান্স, তিন সন্তান এবং মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা।

 

এই সফরে পরিবার নিয়ে আগ্রা এবং জয়পুরের দর্শনীয় স্থানে ভ্রমণে যাবেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট। এর আগে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মোদী যখন যুক্তরাষ্ট্রে সফর করেন সে সময় দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হয়েছিল।

প্রস্তাবিত ওই দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতে গত কয়েক দিনের মধ্যে একাধিক বার আলোচনা হয়েছে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের। দুই দেশই এই চুক্তি নিয়ে বেশ আশাবাদী।

 

এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে দিল্লি পৌঁছান জেড ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম তিনি ভারতে এলেন। পালাম বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় রেল এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিমানঘাঁটিতে তাকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়।

দিল্লিতে পৌছানোর পর সেখানকার আকশারধাম মন্দির পরিদর্শনে যান জেড ভ্যান্স। সোমবার আরও পরের দিকে মোদীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা। অপরদিকে সন্ধ্যায় ভ্যান্সের জন্য নৈশভোজের আয়োজন করবেন প্রধানমন্ত্রী মোদী।মোদী-ভ্যান্স অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অগ্রাধিকার নিয়েও আলোচনা করবেন। এই আলোচনায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকতে পারেন।