NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

আবারও জুটি বাঁধছেন আল্লু-পূজা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৪০ এএম

আবারও জুটি বাঁধছেন আল্লু-পূজা

আল্লু অর্জুন ও পূজা হেগড়ের রসায়ন ‘আলা বৈকুণ্ঠপুরমুলু’ সিনেমায় দর্শকদের মন জয় করেছিল। রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটি খুব ভালো ব্যবসা করেছিল। ছবির গানগুলো মাতিয়েছিল দর্শককে। সম্প্রতি পূজা হেগড়ে আবারও তাদের পুনর্মিলনের সম্ভাবনার কথা জানিয়েছেন।

আল্লুর সঙ্গে কাজ করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন নয়, যদি ভালো গল্প, চরিত্র এবং উপযুক্ত সুযোগ থাকে, তবে অবশ্যই আবার একসাথে কাজ করতে পারি।’

 

বর্তমানে, পূজা হেগড়ে তার আসন্ন তামিল সিনেমা ‘রেট্রো’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি ১ মে মুক্তি পাবে। এছাড়া তিনি থালাপতি বিজয়ের সাথে ‘জানা নায়াগান’ সিনেমায় কাজ করছেন। যা বিজয়ের শেষ সিনেমা হতে পারে।

আবারও জুটি বাঁধছেন আল্লু-পূজা

 

অন্যদিকে আল্লু অর্জুন তার পরবর্তী সিনেমা ‘এএ২২xএ৬’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি অ্যাটলি পরিচালিত একটি সুপারহিরো থ্রিলার হতে যাচ্ছে। এছাড়াও তিনি ত্রিবিক্রম শ্রীনিবাসের সাথে একটি পৌরাণিক গল্পের ছবিতে কাজ করছেন। সেখানে তার চরিত্রটি দেবতা কার্তিকের অনুপ্রেরণায় তৈরি।

 

 

 

আল্লু অর্জুন ও পূজা হেগড়ের পুনর্মিলন হলে তা দর্শকদের জন্য একটি আকর্ষণীয় অভিজ্ঞতা হতে পারে।