NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

ভারতে বাংলাদেশি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

ভারতে বাংলাদেশি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

ভারতের উড়িষ্যায় বাংলাদেশি পর্যটক বহনকারী একটি বাস উল্টে অন্তত একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) ভোরে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৭০ জন তীর্থযাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। তারা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুর হয়ে কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শনের পর পুরীতে যাচ্ছিলেন।

 

দুর্ঘটনার পরপরই পুলিশ ও অগ্নি নির্বাপণ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

 

এখনো উদ্ধার কার্যক্রম চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

 

সূত্র: আইএএনএস, উড়িষ্যা টিভি