NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

বিয়ের পর প্রথম ঈদ সোনাক্ষী-জহিরের, শ্বশুরবাড়িতে কেমন আছেন নায়িকা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৬ এএম

বিয়ের পর প্রথম ঈদ সোনাক্ষী-জহিরের, শ্বশুরবাড়িতে কেমন আছেন নায়িকা

বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়ের পর একসঙ্গে প্রথম ঈদ। গত বছর এ তারকাজুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের আগে সাত বছর তারা প্রেম করেছেন। শোনা যায়, ভিন্ন ধর্মে বিয়ের জন্য বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল পরিবারে। বিয়ের সময় বিতর্কও তৈরি হয়েছিল। তবে তাদের বিয়েতে কোনো ধর্মীয় রীতিনীতি ছিল না। আইনিভাবে বিয়ের আনুষ্ঠানিকতা তারা সম্পন্ন করেন। সোনাক্ষী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তারা প্রথমেই সিদ্ধান্ত নেন, কেউ ধর্ম পরিবর্তন করবেন না।

কিন্তু সোনাক্ষী-জহির একে অন্যের ধর্মকে সম্মান করেন। তাই একই সঙ্গে ‘গুড়ি পাড়ওয়া’ ও ‘ঈদ’ পালন করলেন এ তারকা দম্পতি। ঈদ উপলক্ষে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন সোনাক্ষী ও জহির। সোনাক্ষীর পরনে ছিল কালো রঙের কুর্তা ও পাজামা। তার সঙ্গে মানানসই গয়না ও জুতা। অন্যদিকে জহির পরেছিলেন সাদা কুর্তা ও কালো প্যান্ট। এমন সাজেই ফটো সাংবাদিকদের ক্যামেরায় ধরা দেন তারা। সাংবাদিকদের একই সঙ্গে তার ঈদ ও গুড়ি পাড়ওয়ার শুভেচ্ছা জানান।

 

সম্প্রতি দাম্পত্য নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন সোনাক্ষী। প্রশ্ন করা হয়েছিল, বাপের বাড়ি ও শ্বশুরবাড়িতে কী কী পার্থক্য অনুভব করছেন? জবাবে অভিনেত্রী জানান, বাড়ির একমাত্র কন্যা হিসেবে অনেক আদর পেয়েছেন তিনি। কিন্তু শ্বশুরবাড়িতে তার চেয়েও বেশি ভালবাসা ও আদর পান এখন। মনে হয়, ছোট থেকেই শ্বশুরবাড়িতে ছিলেন। তাই তার কথায়, ‘এমন একটা পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই খুশি।’

 

 

২০২৪ সালের জুন মাসে বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জহির। বাড়িতেই আইনি মতে তারা বিয়ে করেছিলেন। কিন্তু প্রীতিভোজে ছিল এলাহি আয়োজন। উপস্থিত ছিলেন বলিউডের অনেক খ্যাতিমান তারকা।