NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

কারাবন্দি ইমামোগলুকে প্রেসিডেন্ট প্রার্থী করলো তুরস্কের বিরোধী দল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

কারাবন্দি ইমামোগলুকে প্রেসিডেন্ট প্রার্থী করলো তুরস্কের বিরোধী দল

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনীত করেছে দেশটির রিপাবলিকান পিপলস পার্টি প্রধান বিরোধী দল (সিএইচপি)। ২০২৮ সালে দেশটিতে নির্বাচন হবে বলে জানা গেছে। সোমবার (২৪ মার্চ) দলের মুখপাত্র এ কথা জানিয়েছেন।

রোববার (২৩ মার্চ) সিএইচপি একটি প্রাথমিক নির্বাচনের আয়োজন করে যেখানে একমাত্র প্রার্থী ছিলেন ইমামোগলু। এই নির্বাচনে প্রায় দেড় কোটি মানুষ কারাবন্দি এই মেয়রকে ভোট দিয়েছেন।

 

দলটি সোমবার ঘোষণা করেছে যে, আনুমানিক ১ কোটি ৩০ লাখ নির্দলীয় সদস্য ইমামোগলুকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তাদের আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে সমর্থন করেছেন, যা ২০২৮ সালে অনুষ্ঠিত হতে চলেছে।

এর আগে বুধবার (১৯ মার্চ) প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শীর্ষ প্রতিদ্বন্দ্বী ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে আটক করার পর থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয় তুরস্কে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন শহরে রাস্তায় নামেন হাজার হাজার বিক্ষোভকারী।

 

রোববার (২৩ মার্চ) তাকে আনুষ্ঠানিকভাবে কারাদণ্ড দেওয়া হয়েছে, যা রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে। রোববারও টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ হয়েছে দেশটিতে।

অনেক শহরে রাস্তায় সমাবেশ করার উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, শান্তিপূর্ণ সরকার বিরোধী বিক্ষোভ করেন তুরস্কের মানুষ।

 

এর আগে ইমামোগলুর উপর আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেয় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। আদালতের সিদ্ধান্তকে তারা রাজনৈতিক ও অগণতান্ত্রিক বলে অভিহিত করে। তবে তুরস্ক সরকারের দাবি ইমামোগলুর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নয় ও আদালত স্বাধীনভাবে তাদের কাজ করছেন।