NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

এখন কেমন আছেন এ আর রহমান?


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

এখন কেমন আছেন এ আর রহমান?

রবিবার সকালে তীব্র বুকে ব্যথা নিয়ে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। তবে কিছু রুটিন চেক আপ করেই সুরকারকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি লন্ডন সফর শেষে চেন্নাই ফিরছিলেন রহমান। রোজা রেখে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

 

 

অস্কারজয়ী সুরকারের পুত্র আমিন জানান, তার বাবা এখনো দুর্বল। তবে ভয়ের কোনো কারণ নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি লেখেন, ‘আমাদের বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ীদের সবাইকে ধন্যবাদ আমাদের সংকটে প্রার্থনা করার জন্য এবং পাশে থাকার জন্য। শরীরে পানিশূন্যতার কারণে খানিক দুর্বল হয়ে পড়েন বাবা।

কিছু রুটিন টেস্ট করানো হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। আপনাদের সবার ভালোবাসা ও আন্তরিকতায় আমরা কৃতজ্ঞ।’

 

রহমানের অসুস্থতার খবর পেয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

 

 

চিকিৎসকরা জানিয়েছেন, সম্ভবত শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরছিলেন তিনি। তখন থেকেই শারীরিক অস্বস্তির কথা জানাচ্ছিলেন।