NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

আমিরের ৬০তম জন্মদিন, প্রকাশ্যে নতুন প্রেমিকা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

আমিরের ৬০তম জন্মদিন, প্রকাশ্যে নতুন প্রেমিকা

বলিউড তারকা আমির খানের চার বছর আগেই কিরণের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। জানা গেছে, আমির অন্যকে মন দিয়েছেন। শুধু তাই নয়, নতুন মানুষের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন মিস্টার পারফেক্টশনিস্ট খ্যাত এ অভিনেতা। তবে একেবারে অন্তরালে রহস্যময়ী। নাম শোনা গেলেও, তাকে দেখা যায়নি। নতুন প্রেমিকাকে পাশে নিয়ে ৬০তম প্রাক জন্মদিন উদযাপন করলেন আমির। তবে সে ছবি প্রকাশ্যে আসেনি।

আজ (১৪ মার্চ) আমিরের জন্মদিন। এবার আবার ৬০তম জন্মদিন বলে কথা! তাই উদযাপনও বেশ জমকালো। বুধবার রাতেই তার বাড়িতে শাহরুখ, সালমান খানরা অংশ নেন। বৃহস্পতিবার গণমাধ্যমের বন্ধুদের সঙ্গে প্রাক জন্মদিন উদযাপনে মাতেন আমির। ওই অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন নতুন প্রেমিকা গৌরী। তবে ফটো সাংবাদিককে ছবি প্রকাশ্যে আনতে নিষেধ করেন আমির। অভিনেতার অনুরোধ অবশ্য শোনেন সবাই।

 

আমিরের ৬০তম জন্মদিন, প্রকাশ্যে নতুন প্রেমিকা

আমির খান  ও তার প্রেমিকা গৌরী। ছবি: সংগৃহীত

 

বিচ্ছেদের এতকাল বাদেও সাবেক স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান। প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও দুই সাবেকের ক্ষেত্রেই বন্ধুত্ব অটুট রয়েছে। শুধু তাই নয়, নিয়ম করে তাদের দুজনের সঙ্গে সপ্তাহে দুদিন দেখাও করেন। বিচ্ছেদেও তিক্ততা নেই তাদের মাঝে। প্রেম নিয়ে ৬০ বছরের আমির খান এখনো আগের মতোই।

 

আমির কিছুদিন আগে নিজেই বলেছিলেন, ‘আমার দুই স্ত্রীকে জিজ্ঞেস করুন আমি কতটা রোমান্টিক।’ সেই রোমান্টিসিজমে ভর করেই বেঙ্গালুরুর গৌরীর প্রেমে নতুন ইনিংস শুরু করলেন আমির খান! কেউ কেউ বলছেন, আমিরের জীবনের নতুন অধ্যায় শুরু করা এখন শুধু সময়ের ব্যাপার।