NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

টাইব্রেকারে অ্যাতলেতিকোকে বিদায় করে কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

টাইব্রেকারে অ্যাতলেতিকোকে বিদায় করে কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ

মাদ্রিদ ডার্বি কতটা ভালো হলে দর্শকের মন ভরবে? কতটা ভালো হলে এই একটি ম্যাচের রেশ ভক্তদের হৃদয়ে থেকে যাবে অনেক দিন? বুধবার রাতে মেট্রোপলিটানো স্টেডিয়ামে মাদ্রিদের দুই জায়ান্ট ক্লাবের মধ্যে তেমনই একটি ম্যাচ অনুষ্ঠিত হলো।

বিজয়ী দল নির্ধারণ করতে না পারায়, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে অ্যাতলেতিকোকে মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেলো রিয়াল মাদ্রিদ।

 

নির্ধারিত সময়ে ১-০ গোলে জয়ী দল ছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে, প্রথম লেগে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছিলো ২-১ গোলে। যার ফলে দুই লেগ মিলে দুই দল ২-২ গোলে সমতায় থেকে যায়। অতিরিক্ত আরও ৩০ মিনিট খেলা হলেও সেখানে কেউ গোল করতে পারেনি।

শেষে টাইব্রেকারে নিষ্পত্তি হলো বিজয়ী দল, যারা খেলবে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে।

 

টাইব্রেকারে তৈরি হয়েছিল নাটকীয়তা, কিছুটা বিতর্কও। আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভরেজের টাইব্রেকারে নেয়া শট এবং গোল বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত আন্তোনিও রুডিগারের স্পট কিক অ্যাতলেতিকোর জালে জড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিজয়ের আনন্দে মেতে ওঠে রিয়াল ফুটবলাররা।