NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

নাচতে গিয়ে পায়ে আঘাত, কেমন আছেন হৃতিক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

নাচতে গিয়ে পায়ে আঘাত, কেমন আছেন হৃতিক

আবারও শুটিং করতে গিয়ে আহত হয়েছেন হৃতিক রোশন। তিনি ‘ওয়ার ২’ সিনেমার শুটিং করছিলেন। তার সঙ্গে ছিলেন জুনিয়র এনটিআর। জানা গেছে, ‘ওয়ার ২’ সিনেমার একটি গানের শুটিং করতে গিয়ে হৃতিকের পায়ে আঘাত পেয়েছেন হৃদিক। এ ঘটনার পর পরই স্থগিত করা হয়েছে সিনেমার শুটিং।

‘ওয়ার ২’ সিনেমার চমক হিসেবে থাকছেন দুই সুপার স্টার। তারা হলেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। অ্যাকশন নির্ভর এ সিনেমায় নাচ গানও থাকছে। শোনা যাচ্ছে, সিনেমাটির শুটিংয়ের ফাঁকে একটি গানের জন্য নাচের অনুশীলন করছিলেন হৃতিক ও জুনিয়র এনটিআর। এ সময় এ দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে সেটে চিকিৎসকদের ডেকে পাঠানো হয়।

 

চিকিৎসকেরা পরীক্ষা করে বলেন, হৃতিকের পায়ের আঘাত তেমন গুরুতর নয়। এখন মোটামোটি ভালো আছেন। তবে চিকিৎসকদের পরামর্শ, কোনোরকম ঝুঁকি না নিয়ে হৃতিকের বিশ্রাম নেওয়াই শ্রেয়।

নাচতে গিয়ে পায়ে আঘাত, কেমন আছেন হৃতিক

 

চিকিৎসকেরা আরও জানিয়েছেন, অভিনেতাকে চার সপ্তাহ বিশ্রাম নিতে হবে। এর ফলে বন্ধ থাকবে ‘ওয়ার ২’ সিনেমার দৃশ্য ধারণের কাজ।

 

দুই তারকাকে এ ছবিতে গানে নাচের তালে পা মেলাতে দেখা যাবে। এটিই অনুরাগীদের কাছে যথেষ্ট উত্তেজনার খবর।