NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

আমির ও রণবীরের শত্রুতার রহস্য ফাঁস করলেন আলিয়া


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

আমির ও রণবীরের শত্রুতার রহস্য ফাঁস করলেন আলিয়া

বলিউড সুপারস্টার আমির খান এবং রণবীর কাপুরের ‘শত্রুতা’ নিয়ে নতুন রোমাঞ্চকর খবর দিলেন আলিয়া ভাট। মঙ্গলবার (১১ মার্চ) সামাজিকমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে আলিয়া জানিয়েছেন, দুজনের জন্য অপেক্ষা করছে একটি ঐতিহাসিক ‘শত্রুতা’।

তাদের অনুরাগীদের জন্য সুখবর হলো, এই দুই তারকা একসঙ্গে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এই ছবির গল্পেই হবে তাদের শত্রুতার সম্পর্ক।

 

ভিডিওতে আলিয়া হাতে একটি পোস্টার তুলে ধরে জানান, ‘এটা আমি দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অপেক্ষা করছিলাম। আমার দুই প্রিয় অভিনেতা একসঙ্গে কাজ করছেন। তবে একে অপরের বিপক্ষে হাজির হবেন তারা।’

পোস্টারে আমির খান এবং রণবীর কাপুরের ছবি দেখা যাচ্ছে। সেখানে লেখা রয়েছে- একে : ভার্সেস আরকে। আলিয়া ভাট লিখেছেন, ‘বছরের সবচেয়ে বড় শত্রুতা!’

 

ভিডিও থেকে ধারণা করা হচ্ছে, ছবিটি পরিচালনা করবেন দঙ্গল সিনেমার বিখ্যাত পরিচালক নিতেশ তিওয়ারি। যদিও আলিয়া এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। তবে সূত্রের খবর অনুযায়ী, এটি একটি নতুন বিজ্ঞাপনও হতে পারে যেখানে আমির ও রণবীর একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।

 

বর্তমানে আমির খান তার প্রযোজনা ও অভিনীত ‘সিতারে জমিন পার’ সিনেমার মুক্তি নিয়ে ব্যস্ত। আর রণবীর কাপুর সঞ্জয় লীলা ভানসালির পরিচালনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজ করছেন।