NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

বক্স অফিস কাঁপানো জন উইক আর ফিরবে না


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

বক্স অফিস কাঁপানো জন উইক আর ফিরবে না

হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা কিয়ানু রিভস। তার অভিনীত সুপারহিট একটি সিক্যুয়েল চরিত্র জন উইক। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, জন উইক চরিত্রটি আর ফিরবে না। ‌‘জন উইক: চ্যাপ্টার ৪’ ছবিতে জন উইকের মৃত্যুর মধ্য দিয়ে এর গল্প শেষ হয়েছে।

চারটি সিনেমায় কুকুরপ্রেমী খুনির চরিত্রটি ফুটিয়ে তোলা রিভস সম্প্রতি ‘এক্সট্রা’ শোতে বলেন, ভক্তদের আর এ আইকনিক চরিত্রটির পুনর্জন্ম আশা করা উচিত নয়।

 

‘চরিত্রটি মৃত। সে ‘জন উইক: চ্যাপ্টার ৪’ ছবির গল্পে মারা গেছে’, যোগ করেন রিভস। তিনি আরও বলেন, ‘আমি জানি, হলিউডে এমন অনেক কিছু হতে পারে যা হওয়ার কথা নয়। তবে আপাতত এ সিনেমা নিয়ে কোন পরিকল্পনা নেই।’

তবে রিভস একটি সম্ভাবনার কথাও বলেছেন। আসন্ন ব্যালেরিনা স্পিন-অফে দেখা যাবে জন উইককে। রিভস নিশ্চিত করেছেন তথ্যটি। তার ভাষ্য, ‘এটা ব্যালেরিনা নামে একটি সিনেমা যা জন উইককে একটি সংক্ষিপ্ত উপস্থিতির জন্য ফিরিয়ে আনবে।’

 

অর্থা ভক্তরা ব্যালেরিনায় জন উইককে দেখতে পাবেন। তবে ‘জন উইক ৫’ নিয়ে যে জল্পনা কল্পনা তার অবসান ঘটালেন রিভস।