NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

পাকিস্তানে ইফতারের সময় গাড়িবোমা হামলা, ১২ বেসামরিক নিহত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

পাকিস্তানে ইফতারের সময় গাড়িবোমা হামলা, ১২ বেসামরিক নিহত

পাকিস্তানে একটি গাড়িবোমা হামলার ঘটনায় তিন শিশুসহ কমপক্ষে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সামরিক কম্পাউন্ডে দুটি বিস্ফোরক-বোঝাই গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর এএফপির।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে। পবিত্র রমজান মাসের ইফতারের সময়ই ওই হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় লোকজন যখন ইফতার করছিল এমন সময় বিস্ফোরণ ঘটে এবং এরপরই গোলাগুলির শব্দ শোনা যায়।

 

পবিত্র রমজান মাসে নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে এই কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, এ ধরনের হামলা ক্ষমার অযোগ্য।

পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এই হামলার ঘটনা ঘটেছে। নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা গভীর রাতে এএফপিকে বলেন, নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তিন শিশু এবং দুই নারী রয়েছে। এছাড়া আরও ৩২ জন আহত হয়েছে।

 

একজন গোয়েন্দা কর্মকর্তা এর আগে এএফপিকে বলেছিলেন যে, আত্মঘাতী বোমা হামলার পর ১২ জন জঙ্গি ওই কম্পাউন্ডে হামলা চালানোর চেষ্টা করেছিল এবং ছয়জন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

বিস্ফোরণের ফলে দুটি চার ফুট লম্বা গর্ত তৈরি হয়েছে এবং এর তীব্রতার কারণে এলাকার কমপক্ষে আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

 

এই হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠীর একটি অংশ। ওই গোষ্ঠী ২০০১ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিরুদ্ধে যুদ্ধে আফগান তালেবানদের সক্রিয়ভাবে সমর্থন করে আসছে।